চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রডের প্রশ্ন, ম্যাকগ্রা এখনো বলেননি আমরা ৫-০তে হারব?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩১ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
ইংল্যান্ডের ক্রিকেটার উচ্ছ্বাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, প্রতিপক্ষের জন্য ঘৃণা ছাড়া আর কিছুই কাজ করছে না আমার মাথায়।’

এই ঘৃণা ব্যক্তি আক্রোশের ঘৃণা নয়। মাঠে আক্রমণাত্মক মেজাজে আক্রমণাত্মক জবাব দেয়ার ঘৃণা। কিছুদিন আগে অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার এমন কথা বলেন আসন্ন অ্যাশেজ লড়াইকে ঘিরে। ইংলিশ মিডিয়ায় যেটি উত্তাপ ছড়িয়েছে বেশ। দরজায় যখন কড়া নাড়ছে আরেকটি অ্যাশেজ সিরিজ, এমন বুলি আওড়ানো আবার স্বাভাবিকই! খেলার পাশাপাশি ঐতিহ্যবাহী এই লড়াইকে ঘিরে কথার লড়াই জমাটাও পুরনো রীতি। স্টুয়ার্ট ব্রড ব্যাপারটাকে স্বাভাবিকভাবেই নিচ্ছেন। ওয়ার্নারের বুলিকে (বলা ভাল গালি) নিজেদের ভাল খেলার মন্ত্র হিসেবেও রূপান্তরিত করতে চান এই ইংলিশ পেসার। আবার পাল্টা খোঁচা দিতেও ছাড়েননি।

ওয়ার্নারের কথার সূত্র ধরে স্কাইস্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে আবার অজি সাবেক ব্যাটসম্যানদের পাল্টা খোঁচাও দিতে ছাড়েননি ব্রড, ‘এটা একটা নিয়মিত বিষয় যে অ্যাশেজ আসলে বুড়ো ক্রিকেটার থেকে শুরু করে বর্তমান ক্রিকেটাররা বড় গলা করে গণমাধ্যমে একটু বেশিই কথা বলে। এটা তাদের আক্রমণের একটা ধরণ ছাড়া আর কিছুই নয়। আমি বেশ অবাক হচ্ছি ভেবে যে, সিরিজ শুরু হতে বাকি ছয় সপ্তাহ; আর গ্লেন ম্যাকগ্রা এখনো বললো না আমরা ৫-০তে সিরিজ হারব!’

Banglabid

সঙ্গে ওয়ার্নারের খোঁচাকে নিজের দলের জন্য অনুপ্রেরণার সূত্র হিসেবেও নিচ্ছেন ব্রড, ‘ওয়ার্নার বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ একজন খেলোয়াড়। সে এমন ব্যক্তি যে যুদ্ধের আবহ পছন্দ করে। সে এখনই অ্যাশেজকে যুদ্ধের সঙ্গে তুলনা করে ফেলেছে। সঙ্গে আমাদেরও অনুপ্রাণিত করছে।’

অ্যাশেজ আসলেই কথার যুদ্ধে জড়িয়ে যায় অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বর্তমান, সাবেক ক্রিকেটার থেকে শুরু করে দুদেশের গণমাধ্যম পর্যন্ত। ২৩ নভেম্বর অজিদের মাটিতে শুরু হতে যাওয়া অগ্নিভস্ম পাত্রের জন্য লড়াইয়ের আগে প্রতিপক্ষকে কথার যুদ্ধে মানসিকভাবে কে ঘায়েল হল, আর কে উতরে গেল সেটি জানতে অবশ্য মাঠের লড়াই পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাশেজ ২০১৭-১৮
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ডুব’-এর রূপ আসলে অনেকটা আগ্নেয়গিরির মত: ফারুকী

পরবর্তী

‘ডুব’-এর পাশাপাশি ‘ঢাকা অ্যাটাক’ও দেখতে থাকুন: দীপন

পরবর্তী
ঢাকা অ্যাটাক ছবির পোস্টার

‘ডুব’-এর পাশাপাশি ‘ঢাকা অ্যাটাক’ও দেখতে থাকুন: দীপন

লোপামুদ্রা মিত্র

সংগীত অনুষ্ঠানে এসে হেনস্থার শিকার লোপামুদ্রা

সর্বশেষ

টিকটকে মানসিক স্বাস্থ্য চিকিৎসা: সমাধান নাকি নতুন সংকট?

আগস্ট ২১, ২০২৬

‘বাংলাদেশ দারুণ ক্রিকেট দল’

আগস্ট ২১, ২০২৬

জনসম্পৃক্ত নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ২১, ২০২৬
ছবি: নাহিয়ান ইমন

শেষ জীবন পর্যন্ত মানুষ আমাকে ‘বড়ছেলে’ বলে চিনুক: অপূর্ব

আগস্ট ২১, ২০২৬

‘সবকিছুই জিততে হবে, সেটাই আশা’

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT