চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে সৌদি আরব?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৩ অপরাহ্ণ ২৪, জানুয়ারি ২০১৯
আন্তর্জাতিক
A A
সৌদি আরব-মিসাইল-ক্ষেপণাস্ত্র

সৌদি আরব তার প্রথম ব্যালিস্টিক মিসাইল কারখানা তৈরি করেছে, স্যাটেলাইট থেকে পাওয়া কিছু ছবির ভিত্তিতে এমনটাই মনে করছেন অস্ত্র বিশেষজ্ঞ ও চিত্র বিশ্লেষকরা।

এই তথ্য থেকে প্রশ্ন উঠেছে ৩৩ বছর বয়সী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অধীনে দেশটির সামরিক ও পারমাণবিক শক্তির উন্নতির সম্ভাবনা নিয়ে। কেননা তিনি যুবরাজ হওয়ার পর থেকেই একের পর এক আকস্মিক প্রকল্প চালু করেছেন দেশে।

সুতরাং মিসাইল কারখানা স্থাপনও উচ্চাকাঙ্ক্ষী যুবরাজের জন্য অসম্ভব কিছু নয়।

তথ্যটি যদি সত্যি হয়, তবে আল-ওয়াতাহর মিসাইল ঘাঁটির কাছে অবস্থিত এই কারখানাটি সৌদি আরবকে নিজের মিসাইল নিজেই তৈরির সুযোগ করে দেবে; যার ফলে আঞ্চলিক প্রতিপক্ষ ইরানের সঙ্গে যুদ্ধ লাগার আশঙ্কা বেড়ে যাবে আরও কয়েক গুণ।

সৌদি আরবের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই বলেই জানে বিশ্ব। সুতরাং ওই সম্ভাব্য কারখানায় তৈরি ক্ষেপণাস্ত্র প্রচলিত ধরনের ক্ষেপণাস্ত্রই হবে। কিন্তু এমন একটি মিসাইল তৈরির কারখানা থাকলে সেটা অদূর ভবিষ্যতে নিশ্চয়ই এই সাম্রাজ্যকে নিউক্লিয়ার ওয়ারহেড নিক্ষেপের মতো ক্ষেপণাস্ত্র তৈরির সুযোগ করে দেবে।

ক্যালিফোর্নিয়ার মন্টেরির মিডলবারি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞ জেফরি লুইস বলেন, ‘আমরা মনে করে বসে আছি যে সৌদি আরব দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে না বা পারমাণবিক অস্ত্র তৈরি করার কথা ভাবছেও না। কিন্তু এই সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে আমরা বোধহয় তাদের আকাঙ্ক্ষা এবং যোগ্যতাকে ছোট করে দেখছি।’

Reneta

লুইসই তার গবেষক দলের সঙ্গে মিলে কৃত্রিম উপগ্রহ থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করে সম্ভাব্য ওই মিসাইল কারখানার অস্তিত্ব আবিষ্কার করেছেন।

ওয়াশিংটন পোস্টের হয়ে আরও দু’জন ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজের মাইকেল এলম্যান এবং সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের জোসেফ বারমুডেজ ওই অঞ্চলের স্যাটেলাইট ইমেজগুলো পরীক্ষা করেছেন।

সৌদি আরব-মিসাইল-ক্ষেপণাস্ত্র
ছবি: ওয়াশিংটন পোস্ট

এই দুই বিশেষজ্ঞের মতে, আল-ওয়াতাহ এলাকার হাই রেজ্যুলেশন ছবিগুলো দেখে মনে হয়েছে সেটি একটি রকেট ইঞ্জিন প্রস্তুত ও পরীক্ষাকরণ স্থাপনা। সেখানে কঠিন জ্বালানি ব্যবহার হচ্ছে বলেই ধারণা করছেন তারা।

তবে স্থাপনাটি পুরোপুরি নির্মিত নাকি নির্মাণাধীন তা ছবিগুলো দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে না বলে বিশ্লেষকদের সূত্রে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। এমনকি স্থাপনাটি কার্যকর মিসাইল তৈরির যোগ্য কিনা, সেটাও পরিষ্কার নয়।

ওয়াশিংটনে সৌদি দূতাবাসের মুখপাত্র অবশ্য মিসাইল ঘাঁটির কাছে অবস্থিত এই স্থাপনাটি আসলে কী, সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। এমনকি পেন্টাগন, মার্কিন পররাষ্ট্র বিভাগ এবং সিআইএ’ও এ নিয়ে কথা বলতে রাজি হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পারমাণবিক অস্ত্রব্যালিস্টিক মিসাইলসেমি লিডসৌদি আরবসৌদি যুবরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

৯৫ মিনিটে মার্তিনেল্লির গোল, জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

জুন ৩০, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে স্ত্রী-দুই সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার

জুন ৩০, ২০২৬

কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে জাপান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ভিন্নমুখী অবস্থান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সিপিসির প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘১ জুলাই পদক’ দেবেন শি জিনপিং

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT