চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যালন ডি’অরে ‘ভুতুড়ে’ ভোট বিতর্ক!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৩ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

এবারের ব্যালন ডি’অর বিজয়ী নিয়ে নাখোশ ভক্তের সংখ্যা এমনিতে কম নয়। তাদের ক্ষোভে আগুণ জ্বালাতে এসেছে নতুন খবর। জানা যাচ্ছে, এবারের ভোট বাছাইয়ে পড়েছে ভুতুড়ে ভোটও! যে ভোটে গত সোমবার রোনালদো-মেসিদের পেছনে ফেলে সেরা হয়েছেন লুকা মদ্রিচ।

আফ্রিকার দ্বীপরাষ্ট্র কোমোরোসের হয়ে এবারের ব্যালন ডি’অরে ভোট দেন সাংবাদিক আব্দুও বইনা। তিনি ভোট দিয়েছেন কাইলিয়ান এমবাপে, মদ্রিচ, ক্রিস্টিয়ানো রোনালদো, এডেন হ্যাজার্ড ও মোহামেদ সালাহকে।

আফ্রিকারই আরেক সাংবাদিক তোইমিনুউ আব্দুওর কথায় জানা যাচ্ছে, ২০১২ সালের পর ভোট দেয়ার যোগ্যতা হারিয়েছেন আব্দুও বইনা। তিনি যে সংবাদ মাধ্যমের হয়ে ভোট দিতেন, সেই আলবালাদকোমোরোস ডটকম বন্ধ হয়ে যায় ২০১২ সালেই। অথচ ভোটের পর দেখা যাচ্ছে আলবালাদকোমোরোস ডটকমের হয়ে ভোট দিয়েছেন আব্দুও বইনা।

‘যখন দেখলাম আলবালাদ কোমোরোসের হয়ে ভোট পড়েছে তখন মনে করলাম ভুল দেখছি। এই প্রকাশনী ছয় বছর আগে বন্ধ হয়ে গেছে। আর আব্দুও বইনা নামে কোনো সাংবাদিকের অস্তিত্বও নেই।’ তোইমিনুউ আব্দুও জানান আসল সত্যিটা।

কমোরোস সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি স্টেফানে আহমেদিও স্বীকার করেছেন আব্দুও বইনা নামের সাংবাদিক তাদের দেশেই নেই, ‘আমাদের ফরাসি সংস্করণ ও আরব সংস্করণের হয়ে দুজন ভোট দেন। কিন্তু আব্দুও বইনা আমাদের দেশেই নেই।’

বিতর্ক এখানেই থেমে নেই। ভোটে দিতে ব্যবহার করা হয়েছে কোমোরোসের পুরনো পতাকা। অথচ ২০০১ সালে পতাকা ব্যবহার করেন দেশটির জনগণ। ব্যালন ডি’অরের মতো বড় অনুষ্ঠানে পুরনো পতাকা ব্যবহার করায় ক্ষোভ প্রকাশ করেছে কোমোরোসের জনগণ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ব্যালন ডি”অরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: মিশু বিশ্বাস।

ফ্লোরিডার জ্যাকসনভিল আয়রনম্যানে বাংলাদেশের মিশুর সেরা অর্জন

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

আপিল বিভাগে সাংবাদিক প্রবেশের অনুমতি চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি

মে ২০, ২০২৬

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

মে ২০, ২০২৬

শান্ত-লিটনদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

মে ২০, ২০২৬

প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনীতে পরিণত হবে আনসার-ভিডিপি: প্রধানমন্ত্রী

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT