বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের ছেলে আমান মমতাজ মওদুদ (৩৮) মৃত্যুবরণ করেছেন।
মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার পথে সিঙ্গাপুরগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।
এদিকে গত ৮ সেপ্টেম্বর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আমান মওদুদ ভর্তি হন। ভর্তির পর আমান আমানকে একটি ইনজেকশন দেওয়া হয়। এরপর যখন অবস্থার অবনতি ঘটতে থাকে তখন মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছিলো।
সিঙ্গাপুরে যাওয়ার সময়ই তার মৃত্যু হয়েছে বলে জানা যায়। আমানকে আজকালের মধ্যে সিঙ্গাপুর থেকে ফিরিয়ে আনা হচ্ছে জানিয়ে চ্যানেল আই অনলাইনের মাধ্যমে মওদুদের স্ত্রী হাসিনা মওদুদ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।







