চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটিং ব্যর্থতার জন্য মাঠকে দুষলেন জেসি

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৪:৪৭ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

কক্সবাজার থেকে: পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে আয়শা-শামিমাদের বিবর্ণ ব্যাটিংয়ের পেছনে মাঠের দায় দেখছেন সাথিরা জাকির জেসি। একসময় বাংলাদেশ নারী দলের হয়ে খেলা এই টাইগ্রেস মনে করেন উইকেট ও আউটফিল্ড মন্থর হওয়ায় আত্মবিশ্বাস নিয়ে ব্যাটিংয়ে নামতে পারেনি বাংলাদেশ।

শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা দেখতে এসে চ্যানেল আই অনলাইনের মুখোমুখি হয়ে জেসি বলেন, ‘সিরিজ শুরুর আগে মেয়েরা এখানে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। নিজেদের মধ্যে খেলাতেই কিন্তু ৭০-৮০ এর বেশি রান হয়নি। বাউন্ডারির সামনে গিয়ে বল থেমে যায়। এমন মাঠে খেললে আত্মবিশ্বাস কীভাবে পাবে তারা?’

‘অথচ এশিয়া কাপে দেড়শ রান তাড়া করে এই মেয়েরাই ভারতকে হারিয়েছে। ভাল মাঠ, উইকেট পেয়েছে। ভাল করেও দেখিয়েছে। ভেজা মাঠের কারণে প্রথম ম্যাচ না হওয়া ও একটি ম্যাচ কার্টেল ওভারে হওয়ায় কিছুটা এলোমেলো হয়ে গেছে বাংলাদেশ। ব্যাটাররা ভাল একটা স্কোর এনে দিতে পারলেই কিন্তু আমরা ম্যাচগুলো জিততে পারতাম। আমাদের ভালমানের বোলার আছে,’ যোগ করেন জেসি।

Banglabid

এ মাসের শেষদিকে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাবে বাংলাদেশের মেয়েরা। জেসি মনে করেন ভাল মাঠে বিদেশি আরেকটি দলের সঙ্গে হোম সিরিজ খেলে আত্মবিশ্বাস বাড়িয়ে বিশ্বকাপে যাওয়া উচিত।

সাথিরা জাকির জেসি

‘পাকিস্তানের সঙ্গে ভাল ক্রিকেট না খেলায় ক্রিকেটারদের আত্মবিশ্বাস কমে যেতে পারে। বিসিবির উচিত হবে বিশ্বকাপের আগে আরেকটি সিরিজ আয়োজন করা। সেখানে ভাল খেলে যেন পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে ওয়েস্ট ইন্ডিজ যাওয়া যায়।’

এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের মধ্য দিয়ে ধারাবাহিক সাফল্যের পথ তৈরি করেছিলেন সালমা-রুমানারা। বিদেশ সফরে আসতে শুরু করে একের পর এক জয়। কিন্তু দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে নামতেই বিবর্ণ বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় টানা দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করেছে স্বাগতিক দল।

Reneta

প্রথম ম্যাচে নেমেই নিজেদের সর্বনিম্ন ৩০ রানে গুটিয়ে লজ্জায় ডুবতে হয়েছে তাদের। দ্বিতীয় ম্যাচে ৮১ রানের বেশি তুলতে পারেনি টাইগ্রেস ব্যাটাররা। শনিবার টি-টুয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ৭৭ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। মাঠ ভেজা থাকায় প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়।

ভিডিও: সাজ্জাদ খান

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোটা বাতিলের প্রতিবাদে শাহবাগে ফের অবরোধ

পরবর্তী

আইন না মানার সংস্কৃতি সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ: ডিএমপি কমিশনার

পরবর্তী

আইন না মানার সংস্কৃতি সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ: ডিএমপি কমিশনার

খালেদা জিয়া

ডিএমপির গাড়িতে করে হাসপাতালে খালেদা জিয়া

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT