ক্রিকেট

ব্যাটিংয়ের ধরন নিয়ে আর প্রশ্ন নয়

তামিম ইকবাল প্রশিক্ষণের সময় হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার তামিম ইকবাল প্রশিক্ষণের সময় হাসিমুখে ছবি, মাঠে প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

এমন নয় ব্যাটে রানখরা চলছে তামিম ইকবালের। কখনও কখনও স্ট্রাইকরেট নিয়ে প্রশ্ন অবশ্য উঠে যাচ্ছে। সাফল্য মিললেও সেটি নিয়ে প্রশ্নবাণ যেন থামছেই না। বিষয়টা বিরক্তই করছে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে। তাইতো সাফ জানিয়ে দিলেন ব্যাটিংয়ের ধরন নিয়ে আর প্রশ্ন না করার অনুরোধ।

শ্রীলঙ্কার বিপক্ষে সামনের সপ্তাহে মাঠে গড়াতে যাওয়া তিন ওয়ানডের সিরিজ সামনে রেখে শুক্রবার ভার্চুয়াল মাধ্যমে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তামিম। টাইগারদের ওয়ানডে অধিনায়ককে সেখানে নানান প্রশ্নের মধ্যে পড়তে হল, মুখোমুখি হতে হল নিজের ব্যাটিংয়ের ধরন প্রসঙ্গেও।

এমন প্রসঙ্গের মুখে পড়তেই তামিম বললেন, ‘ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে আসলে আমি অনেক কথা বলেছি। এটা থামে না, প্রশ্ন আসছেই। আমি গত ৪-৫ বছরে যে অ্যাপ্রোচে খেলছি, সামনেও সেভাবেই খেলতে থাকব।’

সঙ্গে জানিয়ে দিয়েছেন, ‘আর এটা(অ্যাপ্রোচ) নিয়ে ভবিষ্যতেও আমার কিছু বলার নেই। সবাইকে অনুরোধ করবো এ বিষয়টা নিয়ে আর প্রশ্ন না করতে।’

বিষয়:তামিম ইকবাল বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে মোস্তাফিজুর রহমান সাকিব আল হাসান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…