চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ব্যাটসম্যান’ মাশরাফি ও মুশফিকে হারল আশরাফুলরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৫ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A
রূপগঞ্জের দুই তারকা মাশরাফি ও মুশফিক (ফাইল ফটো)

রূপগঞ্জের দুই তারকা মাশরাফি ও মুশফিক (ফাইল ফটো)

ঝড়ের পর ভেজা মাঠের প্রভাবে খেলা শুরু হতে দেরি হল। শেষপর্যন্ত মাঠে গড়িয়েছিল ২৭ ওভারের ম্যাচে। তাতেই পৌনে দুইশর কাছে রান জমা করে কলাবাগান। জবাবে ২ বল হাতে রেখে ৭ উইকেটের রোমাঞ্চকর এক জয় তুলে নেয় রূপগঞ্জ। যাতে ছোট্ট কিন্তু অতি প্রয়োজনীয় ক্যামিও এসেছে মাশরাফির ব্যাটে, জয়ে ব্যাট হাতে অবদান আছে মুশফিকেরও।

বিকেএসপির চার নম্বর মাঠে শুরুতে ব্যাট করে নির্ধারিত ২৭ ওভারে ৮ উইকেটে ১৭৬ রান তোলে কলাবাগান ক্রীড়াচক্র। উদ্বোধনীতে নামা মেহরাব হোসেন জুনিয়র খেলেছেন অপরাজিত ৭৯ রানের ইনিংস। ৫ চার ও ১ ছয়ে ৮১ বলে সাজানো ইনিংসটি।

বাকিদের মধ্যে হ্যামিল্টন মাসাকাদজা ২৯, জসিমউদ্দিন ২২, আবুল হাসানের ব্যাটে এসেছে ২০ রান। অধিনায়ক আশরাফুল ফিরেছেন রানের খাতা খোলার আগেই।

রূপগঞ্জের হয়ে ৬ ওভারে ৩৬ রান খরচায় ২ উইকেট নিয়ে সফল মাশরাফি বিন মুর্তজা। ২টি করে উইকেট গেছে মোহাম্মদ শরীফ ও মোশাররফ হোসেনের দখলেও।

জবাব দিতে নেমে সবাই টুকটাক রান করলেও রূপগঞ্জের ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে পারেননি। হাসানুজ্জামানের ৩০, আশহার জাইদির ৩৭ রানে লক্ষ্যেই থাকে তারা।

মাঝে অধিনায়ক মুশফিকুর রহিমের ৪৪ ও পরে মাশরাফির ১ চার ২ ছয়ে ১৮ বলে ২৩ রানের সময়োপযোগী ক্যামিওতে জয়ের ঠিকানা পায় রূপগঞ্জ। অথচ এই ম্যাচটি খেলার জন্য শেষমুহুর্তে সিদ্ধান্ত এসেছে। ইংল্যান্ডে অনুশীলন ক্যাম্প করার জন্য বুধবার দিবাগত রাতে দেশ ছাড়ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। যাওয়ার আগে ম্যাচটা খেলেই দেশ ছাড়তে চেয়েছেন মাশরাফি-মুশফিকরা। তাতে জয়ই মিলল। আর ব্যাটে-বলে অবদান রেখে ম্যাচ সেরা মাশরাফি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাশরাফি-মুশফিক
শেয়ারTweetPin

সর্বশেষ

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT