চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটসম্যানদের সেরা দশে বিদেশিদেরই প্রাধান্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৪ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

বিপিএলকে সিঁড়ি বানিয়ে সুযোগ ছিল জাতীয় দলে জায়গা করে নেওয়ার। কিন্তু দেশি ব্যাটসম্যানরা একপ্রকার হতাশই করেছেন বলা চলে। সেরা দশ ব্যাটসম্যানের তালিকায় পাঁচ বাংলাদেশি জায়গা পেলেও রানের অবস্থা লেজেগোবরে। সেরা পাঁচে প্রথম তিনজনই বিদেশি।

সদ্য শেষ হওয়া বিপিএল শতক পেরুনো ইনিংস দেখেছে দুটি। দুইটিরই মালিকের নাম ক্রিস গেইল। একটি সেঞ্চুরির জন্য হাহাকার করতে করতে যখন আশা ছেড়ে দেওয়ার দশা সমর্থকদের, তখনই খুলনা টাইটানসের বিপক্ষে এলিমিনিটরে অপরাজিত ১২৬ রানের এক ঝড় তোলেন গেইল। এরপর ফাইনালে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে রেকর্ড ভেঙ্গেচুরে ফেলা অপরাজিত ১৪৬ রানের ইনিংসটি রংপুর রাইডার্সের ক্যারিবীয় দানবকে তুলে দিয়েছে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে। ১১ ম্যাচে তুলেছেন ৪৮৫ রান। দুই শতকের সমান দুটি অর্ধশতকও আছে গেইলের। মেরেছেন টুর্নামেন্ট সর্বোচ্চ ৪৭টি ছয়। যার মধ্যে ঢাকার বিপক্ষে ফাইনালেই আছে রেকর্ড ১৮ ছক্কা। ব্যাটিং গড় ৫৩.৮৮ ও স্ট্রাইক রেট ১৭৬.৩৬!

১২ ম্যাচে ৩৯৬ রান করে গেইলের পরেই আছেন আরেক ক্যারিবীয় এভিন লুইস। ঢাকা ডায়নামাইটস ব্যাটসম্যানের গড় ৩৬, স্ট্রাইকরেট ১৫৯.০৩। লুইস সদ্য শেষ হওয়া বিপিএলে অর্ধশতক হাঁকিয়েছেন তিনটি। সর্বোচ্চ রান ৭৫। বল বাউন্ডারির বাইরে আছড়ে ফেলেছেন ২৭ বার।

তিনে অবস্থান রংপুর রাইডার্সের ইংলিশ অলরাউন্ডার রবি বোপারার। ১৫ ম্যাচে ৩৬৫ রান তার। অর্ধশতক আছে দুই ম্যাচে। সর্বোচ্চ ৫৯ রান। ১১৫.৫০ স্ট্রাইকরেটে বোপারার রান গড় ৪০.৫৫। ছক্কা হাঁকিয়েছেন ৯টি।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক তামিম ইকবাল আছেন চারে। চোটের কারণে প্রথম চার ম্যাচ খেলা হয়নি। ১০ ম্যাচেই করেছেন ৩৩২ রান। ৩৬.৮৮ গড়ে রান তোলা তামিমের স্ট্রাইক রেট ১৩২.৮০। সর্বোচ্চ অপরাজিত ৬৪। ফিফটি আছে দুই ম্যাচে। ছক্কা মেরেছেন ৭টি।

পঞ্চম স্থানে আছেন আরেক বাংলাদেশি। রংপুর রাইডার্সের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। পুরো বিপিএল জুড়েই ধারাবাহিক ছিলেন। ১৫ ম্যাচে করেছেন ৩২৯ রান। ছয় আছে ১০টি। সর্বোচ্চ ৫০ই মিঠুনের একমাত্র অর্ধশতক। স্ট্রাইক রেট ১১৭.৫০। গড় ২৯.৯০।

Reneta

ছয়ে আছেন আরেক ক্যারিবীয় মারলন স্যামুয়েলস। ১২ ম্যাচে ৩২১ রান তার। তারপরে চিটাগং ভাইকিংসের লুক রনচি। কিউই ব্যাটসম্যানেরও সংগ্রহ ১১ ম্যাচে ৩২১ রান। অষ্টম স্থানে সিলেট সিক্সার্সের আন্দ্রে ফ্লেচার। ক্যারিবীয় ব্যাটসম্যান ১০ ম্যাচে রান তুলেছেন ৩১৭।

সেরা দশের শেষ দুইয়ে অবস্থান দুই বাংলাদেশির। খুলনা টাইটানস অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, ১২ ম্যাচে ৩১২ রান নিয়ে আছেন নবম স্থানে। আর দশম স্থান দখল করে আছেন ইমরুল কায়েস। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বাঁহাতি ব্যাটসম্যানের রান ১৪ ম্যাচে ২৯৯।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল ২0১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

ডিএমপির জুন মাসের মূল্যায়নে ১৫তম বারের মতো শ্রেষ্ঠ এএসআই পলাশ

জুলাই ১৪, ২০২৬

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT