ক্রিকেট

ব্যাটসম্যানদের দাপটের মাঝে ব্যতিক্রম শুধু রুবেল

ক্রিকেটার মাঠে বল ছুঁড়ে ফেলে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটার মাঠে বল ছুঁড়ে ফেলে আনন্দ উদযাপন করছে, পেছনে পাহাড়ি দৃশ্য দেখা যাচ্ছে. Channel i News – চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশ দল মঙ্গলবার নিজেদের মধ্যে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলেছে। ব্যাটসম্যানদের দাপটের মাঝে ব্যতিক্রমী ছিলেন কেবল রুবেল হোসেন। নাজমুল হোসেন শান্ত একাদশের ডানহাতি পেসার ৪২ রানে নিয়েছেন ৪ উইকেট।

কুইন্সটাউনে রুবেলের দারুণ বোলিংয়ে তামিম ইকবাল একাদশ ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৩৩ রানের বেশি তুলতে পারেনি।

মোহাম্মদ মিঠুন ৬৬ রানে অপরাজিত থাকেন। মাহমুদউল্লাহ রিয়াদ ৩৫ ও সৌম্য সরকার করেন ২৮ রান।

মাত্র এক উইকেট হারিয়ে ১৯ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় শান্ত একাদশ। লিটন দাস (৫৯ স্বেচ্ছা অবসর), মুশফিকুর রহিম (৫৪*) ও মেহেদী হাসান মিরাজ (৫০ স্বেচ্ছা অবসর) পান ফিফটি। অধিনায়ক শান্ত ৪০ রান করে স্বেচ্ছা অবসরে যান।

মোহাম্মদ সাইফউদ্দিন অপরাজিত থাকেন ১৬ রানে। তামিম একাদশের পেসার মোস্তাফিজুর রহমান তোলেন একমাত্র উইকেটটি।

বিষয়:রুবেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…