চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাংক ঋণের সুদ হার ১০ শতাংশের মধ্যে আসবে: অর্থমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৭ অপরাহ্ন ০১, এপ্রিল ২০১৮
অর্থনীতি
A A
অর্থমন্ত্রী

আগামী এক মাসের মধ্যে ব্যাংক ঋণের সুদ হার ১০ শতাংশের মধ্যে আসবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

রোববার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলন-২০১৮ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আবুল মাল আবদুল মহিত বলেন, গতকাল (শনিবার) ব্যাংকাররা একটি বৈঠক করেছেন। ওই বৈঠকে আগামী এক মাসের মধ্যে ব্যাংক ঋণের সুদ হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন।

আমানতের সুদ হার বাড়ার কোনো কারণ নেই মন্তব্য করে তিনি বলেন, ঋণের সুদের হার বাড়ানো খুবই অন্যায় কাজ হয়েছে। এটা তারাও (ব্যাংকাররা) বুঝতে পেরেছেন এবং সুদ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, বাণিজ্যিক ব্যাংকগুলো স্বল্পমেয়াদে অর্থ নিয়ে তা দীর্ঘ মেয়াদে ঋণ দিচ্ছে; যা আর্থিক খাতের জন্য শুভ নয়।

সরকারি চাকরিজীবীদের উদ্দেশে অর্থমন্ত্রী ব‌লেন, সরকা‌রি চাকরির প্রধান উ‌দ্দেশ্য সেবা দেওয়া, হুকুম দেওয়া নয়। তাই সেবা দেওয়ার চ‌রিত্র আরও বাড়া‌নোর দি‌কে মনো‌যোগী হতে হবে।

Reneta

খেলাপি ঋণের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ব্যাংকের খেলাপি ঋণের বোঝাটা বেশ বড়। কিন্তু যদি পুরনো দিনের সঙ্গে চিন্তা করেন তাহলে এটাকে সেরকম বড় মনে হয় না। যখন আমি মন্ত্রী হই তখনই ৪০ শতাংশ খেলাপি ঋণ ছিল। সেখান থেকে এখন এটি ১০ শতাংশে পৌঁছেছে। হয়তো এক দুইতে পৌঁছে যাবে। এটার বিষয়ে আমাদের মনে রাখা দরকার এবং সেদিকে নজর দেয়া দরকার।

তিনি বলেন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে তাদের অর্থের ২৫ শতাংশ বেসরকারি ব্যাংকে রাখতে হতো। সেটাকে ৫০ শতাংশ করা হবে।

এ বছর নির্বাচ‌নের বছর উ‌ল্লেখ ক‌রে তি‌নি ব‌লেন, অর্থনীতি‌তে স্থি‌তিশীলতা বিঘ্নিত হওয়ার সু‌যোগ নেই। আগে নির্বাচন ঘিরে যে ‘অন্যরকম’ প‌রি‌স্থি‌তি সৃ‌ষ্টি হ‌তো, তা এখন নেই।

অনুষ্ঠানে বাংলা‌দেশ ব্যাংকের গভর্নর ফজ‌লে ক‌বির ব্যাংকগুলোর উদ্দেশে ব‌লেন, ব্যাং‌কের উন্ন‌তির জন্য বড় অ‌র্থের ঋণ দি‌তে খুব আগ্রহী না হ‌লেও চলবে। তবে ক্ষুদ্র ও মাঝা‌রি ঋণ বে‌শি দি‌তে হ‌বে।

তি‌নি আরও ব‌লেন, ব্যাংকের লোকসানি শাখার সংখ্যা ক‌মি‌য়ে নি‌তে এক‌টি অ্যাকশন প্ল্যান নি‌তে হ‌বে। অভ্যন্তরীণ নিরীক্ষা কার্যক্রম আরও জোরদার কর‌তে হ‌বে।

অনুষ্ঠানে জনতা ব্যাং‌কের চেয়ারম্যান লুনা সামসু‌দ্দোহা, অর্থ মন্ত্রণাল‌য়ের সি‌নিয়র স‌চিব ইউনুসুর রহমান এবং বি‌ভিন্ন ব্যাংক ও আ‌র্থিক প্র‌তিষ্ঠা‌নের নির্বা‌হীরা উপ‌স্থিত ছি‌লেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অর্থমন্ত্রীজনতা ব্যাংকব্যাংক ঋণের সুদ হারলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

‘উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কাল দেখা হচ্ছে সিনেমা হলে’

মার্চ ২১, ২০২৬

ঈদের সকালে চ্যানেল আইয়ে শাকিবের ‘অন্তরাত্মা’

মার্চ ২১, ২০২৬

মাসব্যাপী সিয়াম সাধনার পর উৎসবময় ঈদুল ফিতর

মার্চ ২১, ২০২৬

রোনালদোকে ছাড়াই বিশ্বকাপের দুই প্রস্তুতি ম্যাচ খেলবে পর্তুগাল

মার্চ ২০, ২০২৬

টাকা লেনদেন মালয়েশিয়ায় আর সংঘর্ষ কিশোরগঞ্জে

মার্চ ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT