চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যর্থতার ষোলোকলায় শেষ বিষণ্ণতার সিরিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৭ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

লক্ষ্যের পাহাড় টপকাতে উড়ন্ত শুরু আনতে হত, ব্যাটসম্যানরা আনলেন হামাগুড়ির শুরু। পরে নিয়মিত বিরতিতে উইকেট হারানোর সময়টাতে পাল্লা দেয়া যায়নি প্রয়োজনীয় রানরেটের অঙ্কটাতেও। ফল, ৭৫ রানে ম্যাচ হাতছাড়া করে বিষণ্ণতার সিরিজে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ।

দুই জয়ে শুরুর পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার কাছেই ফাইনালে বিপর্যয়। পরে চট্টগ্রাম টেস্টে ব্যাটসম্যানদের বীরত্বে ড্র করা গেলেও ঢাকায় আড়াইদিনে ম্যাচ হাতছাড়া। টি-টুয়েন্টিতে তো দুই ম্যাচেই হারতে হল। সিরিজটা হয়ত ভুলেই যেতে চাইবে বাংলাদেশ। অবশ্য না ভুললেই ভাল! আত্মবিশ্লেষণে নিজেদের শুধরে নেয়ার টোটকা মিলতে পারে! মার্চেই শ্রীলঙ্কার মাটিতে ভারত ও স্বাগতিকদের নিয়ে টি-টুয়েন্টির ত্রীদেশীয় সিরিজ। ঘুরে দাঁড়ানোর পথ পেতে খুব বেশি সময় কই!

রোববার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাটে এসে নির্ধারিত ওভারে ৪ উইকেটে ২১০ রান জমা করে শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে ৮ বল হাতে রেখে ১৩৫ রানে আটকে গেছে বাংলাদেশ।

এদিন জিততে দুটি রেকর্ড গড়তে হত স্বাগতিকদের। টি-টুয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ, সঙ্গে নিজেদের সর্বোচ্চ রানতাড়ার রেকর্ড। ছোট ফরম্যাটে আগে কখনও দুইশই ছুঁতে পারেনি বাংলাদেশ। নিজেদের সর্বোচ্চ সংগ্রহটি ১৯৩ রানের, মিরপুরে দুদিন আগে করেছিল স্বাগতিকরা। সেখানে রানতাড়া করে জেতার বাংলাদেশি রেকর্ডটি কেবল ১৬৪ রানের। সেটিও ২০০৭ সালে, টি-টুয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। কোনটাই ছোঁয়া যায়নি। সামর্থ্যের কঠিন পরীক্ষায় নেমে লক্ষ্যে নোঙর ফেলার বাসনাও অধরাই রয়ে গেছে তাতে।

পরীক্ষার শুরুটা হয়েছে আগের ম্যাচে ঝড়ো উদ্বোধনী জুটি এনে দেয়া সৌম্য সরকারের রানের খাতা খুলতে না পারার মধ্য দিয়ে। এই বাঁহাতির চার বলের ইনিংসটি থেমেছে ধনঞ্জয়ার অফস্টাম্পের অনেক বাইরের একটি বল তুলে মারতে যেয়ে।

মূর্তিকারিগর

গালির ওপর দিয়ে উড়িয়ে মারা ছয়ের ইনিংসটি টেনে নিতে পারেননি মুশফিকও (৬)। মাদুশাঙ্কার বলে পেরেরার হাতে ধরা পড়েছেন। মিঠুন সেখানে মাদুশাঙ্কার বলেই ৫ রানে থেমেছেন মেন্ডিসের ক্যাচ হয়ে।

মাহমুদউল্লাহকে সঙ্গী করে তামিম ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখিয়েছিলেন। ২টি করে চার-ছক্কায় ইনিংসটিও ২৯ রানের বেশি এগোয়নি। আপোনসো বলে এবার ধনঞ্জয়ার তালুবন্দী টাইগার উদ্বোধনী।

পরে খানিকটা লড়েছেন মাহমুদউল্লাহ ও সাইফউদ্দিন। দুজনে ৪২ রান যোগ করেছেন। ৩১ বলে ৪১ রান করে অধিনায়ক ফিরে গেলে ভেঙে যায় শেষ প্রতিরোধটাও। সাইফউদ্দিন ২০, মেহেদী ১১ ও মোস্তাফিজের ৮ রান পরে পরাজয়ের ব্যবধানই কমিয়েছে কেবল।

লঙ্কানদের হয়ে মাধুশাঙ্কা ও গুনাথিলাকা ২টি করে উইকেট নিয়েছেন। সাত বল ব্যবহারের দিনে পেরেরা ছাড়া বাকি লঙ্কান বোলাররা একটি করে উইকেট নিতে পেরেছেন। দুই উইকেট নিতে সেখানে গুনাথিলাকার তো লাগল কেবল ৪ বল!

আগে সিলেটে রানপ্রসবা উইকেটে শুরুতেই ঝড় তোলেন কুশল মেন্ডিস ও দানুস্কা গুনাথিলাকা। ওপেনিং জুটিতেই আসে ৯৮ রান, ১১ ওভারে। ঝড়ো শুরুর পর শেষেও চার-ছক্কার তাণ্ডব চালিয়ে পাহাড় ঘেরা সিলেটে রানপাহাড় গড়ে সফরকারীরা।

স্বাগতিক বোলারদের কঠিন পরীক্ষা দীর্ঘ করেছেন মেন্ডিস। শ্রীলঙ্কার ইনিংসে তিনটি ক্যাচ ছেড়েছেন বাংলাদেশের ফিল্ডাররা। শুরুটা মেন্ডিসের ক্যাচ ছেড়েই। ৮ রানে জীবন পাওয়ার পর বিধ্বংসী হয়ে ওঠেন এ উদ্বোধনী। ৪২ বলে ৭০ রানের ইনিংস খেলে মোস্তাফিজের বলে যখন থামেন, ততক্ষণে রানের চূড়ায় উঠে গেছে লঙ্কানরা। ৬ চার ও ৩ ছক্কার ইনিংস তার।

মেন্ডিসের জুটি সঙ্গী গুনাথিলাকা থেমেছেন ৩৭ বলে ৪২ রানে, দুই জীবন পাওয়ার ইনিংসটি ৩ চার ও ২ ছক্কার। তিনে নামা পেরেরা ১৭ বলে ৩১ ও থারাঙ্গা ১৩ বলে ২৫ করে ফিরলেও শেষের ঝড় ধরে রাখেন দাসুন শানাকা। ৫ চার ও এক ছয়ে ১১ বলে ৩০ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।

অভিষিক্ত আবু জায়েদ রাহি ৪ ওভারে এক উইকেট নিতে বিলিয়েছেন ৪৫ রান। নাজমুল অপু কিছুটা সামাল দিয়েছেন। নিজের দ্বিতীয় ম্যাচে উইকেটের দেখা না পেলেও ৪ ওভারে মাত্র ২৮ রান খরচ তার। বাকিদের মধ্যে একটি করে উইকেট নিতে মোস্তাফিজ ও সাইফউদ্দিন ৪ ওভারে খরচ করেছেন যথাক্রমে ৩৯ ও ৪৬ রান। সৌম্য ২ ওভারে ২৫ রানে এক উইকেট। আরেক অভিষিক্ত মেহেদী ২ ওভারে ২৫, উইকেট নেই।

ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুপ্রিম কোর্ট বারের অনিয়ম দূর করতে লিখিত অভিযোগ জমা দেয়ার নির্দেশ

পরবর্তী

হলোকাস্টের জন্য ‘ইহুদিরাও দায়ী’!

পরবর্তী

হলোকাস্টের জন্য ‘ইহুদিরাও দায়ী’!

RU

রাবিতে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে ২ জন আহত

সর্বশেষ

মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির

আগস্ট ২৫, ২০২৬

টানা তিন জয়ের পর বাংলাদেশের হোঁচট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কারখানা বন্ধের তথ্য নিয়ে বিভ্রান্তিতে দু:খ প্রকাশ সিপিডির

আগস্ট ২৫, ২০২৬

ফ্ল্যাট বিক্রিতে প্রতারণা: বিদিশা এরশাদ গ্রেপ্তার

আগস্ট ২৫, ২০২৬

হামজা-শামিতকে ছাড়াই আসিয়ান কাপের প্রাথমিক দল, চমক সৌরভ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT