বিনোদন

চিত্রনায়ক ইমনের স্ত্রীর ইচ্ছে পূরণ

ফ্যাশন ব্যবসার সঙ্গে জড়িত হলে চিত্রনায়ক ইমনের স্ত্রী আয়েশা

চিত্রনায়ক ইমনের স্ত্রীর ইচ্ছে পূরণ

দীর্ঘদিন ধরে ফ্যাশন হাউজ ও ফ্যাশন সামগ্রী ব্যবসার সঙ্গে নিজেকে জড়ানোর ইচ্ছে ছিল চিত্রনায়ক ইমনের স্ত্রী আয়েশা ইসলাম আশার। জনপ্রিয় এই নায়কের সহধর্মীনির সেই ইচ্ছে অবশেষে পূরণ হলো এবার।

লম্বা সময় ধরে পরিশ্রমের পর চিত্রনায়ক ইমনের স্ত্রী আয়েশার ফ্যাশন হাউজ ব্যবসা প্রতিষ্ঠান যাত্রা শুরু করলো। ফ্যাশন হাউজটির নাম ‘আয়েশাস ট্রেন্ডি হ্যাঙ্গার’।

সম্প্রতি রাজধানীর মিরপুরের পূর্ব শেওড়াপাড়ার কবরস্থান রোডের ৯৬৮ নম্বর বাড়ির পঞ্চম তলায় এই ফ্যাশন হাউজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ইমনের স্ত্রীর জীবনের অন্যতম এই মুহুর্তে তার পাশে থেকে তাকে সেদিন শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা পূর্ণিমা, চিত্রনায়ক নীরব ও নায়িকা তমা মির্জা।

চিত্রনায়ক ইমনের স্ত্রীর ইচ্ছে পূরণ

সেখানে ছিলেন নায়ক ইমন নিজেও। এই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আয়েশা ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আছেন ইমন। এসময় আয়েশা ইসলাম জানান, এখন তার এই ব্যবসায়িক প্রতিষ্ঠানে সালোয়ার কামিজ, কুর্তি, শাড়ি, কসমেটিকস, ব্যাগ পাওয়া যাচ্ছে। আগামীতে আরো নানান কিছু সংযোজন করা হবে।

আয়েশা ইসলাম বলেন, আমার দীর্ঘদিনের স্বপ্ন পূরণের শুরুর মুহূর্তে যারা আমাকে অনুপ্রেরণা দিতে উপস্থিত হয়েছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সবাই দোয়া করবেন যাতে আমি ভালোভাবে আমার এই ব্যবসাটি চালিয়ে নিতে পারি আপনাদের সবার সহযোগিতায়।

চিত্রনায়ক ইমনের স্ত্রীর ইচ্ছে পূরণ

ইমন বলেন, বিন্দু থেকেই সিদ্ধুর তৈরি হয়। ছোট করেই ‘আয়েশাস ট্রেন্ডি হ্যাঙ্গার’র যাত্রা শুরু করলো। আগামীতে ঢাকার বিভিন্ন শপিংমলসহ দেশের বিভিন্ন শহরে এর শাখা চালু করার ইচ্ছে আছে। পাশাপাশি আমেরিকাতেও একটি শো রুম চালুর ইচ্ছে আছে। তিনি বলেন, আমার স্ত্রী লেখাপড়া করেছে ফ্যাশন ডিজাইনিং এ। তাই তার অনেকদিনের ইচ্ছে ছিল ফ্যাসন হাউজ ব্যবসার সঙ্গে নিজেকে জড়ানো।

বিষয়:ইমন তমা মির্জা নিরব পূর্ণিমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…