চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোয়িংয়ের প্রধান নির্বাহী বরখাস্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৭ পূর্বাহ্ণ ২৪, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বোয়িং-বোয়িংয়ের প্রধান নির্বাহী বরখাস্ত

সম্প্রতি দু’টি ভয়াবহ দুর্ঘটনার পর বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজের ফ্লাইট বন্ধ হয়ে যাওয়া এবং উৎপাদনও বন্ধ হওয়ায় সংস্থাটির প্রধান নির্বাহী ডেনিস মুইলেনবার্গকে বরখাস্ত করেছে প্রতিষ্ঠানটি।

কোম্পানির নতুন নির্বাহী এবং প্রেসিডেন্ট হয়েছেন ডেভিড ক্যালহুন। তিনি ২০০৯ সাল থেকে বোয়িংয়ের বোর্ড অব ডিরেক্টরস’র সদস্য এবং বর্তমান চেয়ারম্যান।

৭৩৭ ম্যাক্স উড়োজাহাজের দু’টি ঘটনায় সৃষ্ট পরিস্থিতিতে জনগণের ভরসা বোয়িংয়ের ওপর অনেকটাই কমে গেছে বলে ধারণা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে কোম্পানির সুনাম ফেরানোর চেষ্টায় এ পরিবর্তন জরুরি ছিল বলে জানিয়েছে বোয়িং।

মুইলেনবার্গ তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন বলে তাকে বরখাস্ত করা ছাড়া উপায় ছিল না জানিয়ে নতুন করে পরিপূর্ণ স্বচ্ছতার সঙ্গে কাজ করার কথা বলেছে প্রতিষ্ঠানটি।

৭৩৭ ম্যাক্স দুর্ঘটনায় নিহতদের স্বজনরা এই বরখাস্তের সিদ্ধান্তটিকে স্বাগত জানিয়েছে বলেছেন, কাজটি আরও অনেক আগেই করা উচিত ছিল। কিন্তু মুইলেনবার্গকে সরিয়ে বহুদিন পুরনো আরেকজন বোর্ড মেম্বারকে সেই পদে আনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

গত মার্চে ইথিওপিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট ৩০২ বিধ্বস্তের ঘটনায় পল জোরোগে তার স্ত্রী, তিন সন্তান এবং শাশুড়িকে হারিয়েছিলেন। বিবিসি’কে তিনি বলেন, ডেনিস মুইলেনবার্গের পদচ্যুতি সঠিক পথের দিকে নেয়া একটি ধাপ। কিন্তু এটাও স্পষ্ট যে বোয়িং কোম্পানির কর্পোরেট ব্যবস্থা পুনর্গঠন করা দরকার।’

ক্যালহুন প্রধান নির্বাহী ও প্রেসিডেন্ট পদের জন্য ঠিক নন বলেও মন্তব্য করেন তিনি।

ওই একই ফ্লাইটে বাবাকে হারানো জিপোরাহ কুরিয়া বলেছেন, মুইলেনবার্গকে আরও অনেক আগেই সরানো দরকার ছিল। কিন্তু উড়োজাহাজ দুর্ঘটনাগুলোর দায় তার একার না।

‘আমি মনে করি নতুন যাকে প্রধান নির্বাহী বানানো হচ্ছে তিনিসহ আরও অনেকেরই পদত্যাগ করা উচিত ছিল,’ বলেন তিনি।

বোয়িং-বোয়িংয়ের প্রধান নির্বাহী বরখাস্ত
গত মার্চে ইথিওপিয়ান এয়ারলাইন্সের দুর্ঘটনা

মাত্র পাঁচ মাসের মাথায় প্রথম ইন্দোনেশিয়া ও পরে ইথিওপিয়ায় মারাত্মক দু’টি দুর্ঘটনার পর উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং ব্যাপক সমালোচনার মুখে পড়ে। মার্চে ইথিওপিয়ার ঘটনার পর ৭৩৭ ম্যাক্স মডেলটি বিশ্বজুড়ে ব্যবহার স্থগিত করে দেয়া হয়।

কোম্পানিটি প্রাণপণ চেষ্টা করছে ত্রুটি সারিয়ে বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া এই জেট প্লেন মডেলটি চলতি বছর শেষ হওয়ার আগেই আবারও কাজে ফিরিয়ে আনতে। কিন্তু কিন্তু এ বিষয়ে মার্কিন নিয়ন্ত্রকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বোয়িং ৭৩৭ ম্যাক্স এত জলদি আকাশে ফেরার অনুমোদন পাচ্ছে না।

ট্যাগ: বোয়িংবোয়িং ৭৩৭বোয়িং ৭৩৭ ম্যাক্সবোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভূত মেরেছে নুরকে

পরবর্তী

ঝাড়খণ্ডে বিজেপির ভরাডুবি, কংগ্রেস জোটের জয়

পরবর্তী
ঝাড়খণ্ডে বিজেপির ভরাডুবি

ঝাড়খণ্ডে বিজেপির ভরাডুবি, কংগ্রেস জোটের জয়

এখনকার গানগুলো 'ফাস্ট ফুড' এর মতো: কুমার শানু

সর্বশেষ

ব্রেন স্ট্রোকের পরেও যেভাবে স্বাভাবিক জীবনে ফিরেছেন রাহুল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

পুশইন-সীমান্ত হত্যা বন্ধে বিজিবি’কে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৩১, ২০২৬

ডেঙ্গু কেড়ে নিলো স্ত্রীকে, শোকের মধ্যেই ড্রামারের হার্ট অ্যাটাক

আগস্ট ৩১, ২০২৬

সাড়ে ৪ ঘণ্টার ম্যারাথনে প্রথমবার প্রথম রাউন্ডেই বিদায় জোকোভিচের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

কিরগিজস্তানে এক মঞ্চে পুতিন-শি, কী বার্তা দিচ্ছে ২৫ বছরের এসসিও

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT