চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোলারদের দিনেও অপেক্ষায় অ্যান্ডারসন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১১ পূর্বাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
অ্যান্ডারসন

তিনটি উইকেট পেলেই ছুঁয়ে ফেলবেন মাইলফলক। ইংল্যান্ডের প্রথম হিসেবে টেস্টে ৫০০ উইকেট হবে তার। এই অপেক্ষা নিয়েই বৃহস্পতিবার লর্ডসে নেমেছিলেন জেমস অ্যান্ডারসন। ওয়েস্ট ইন্ডিজের প্রথম দুটি উইকেটও তুলে নিয়েছিলেন। কিন্তু তাকে আড়াল করে শেষ পর্যন্ত আলো কেড়ে নিয়েছেন বেন স্টোকস। তার দুর্দান্ত বোলিংয়ে ক্যারিবীয়দের প্রথম ইনিংস এলোমেলো করে দিয়েছেন এই ইংলিশ অলরাউন্ডার।

১৪ দশমিক ৩ ওভারের স্পেলে ২২ রান দিয়ে স্টোকস নিয়েছেন ৬ উইকেট। প্রথম থেকে ষষ্ঠ উইকেটটি পেতে তার খরচ হয়েছে আসলে ১৫ রান। স্টোকসের তোপেই ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস গুটিয়ে যায় মাত্র ১২৩ রানে। ইনিংস সর্বোচ্চ ৩৯ রান করেন কাইরান পাওয়েল।

তবে প্রতিপক্ষকে কম রানে অলআউট করে দিলেও বোলারদের দাপটের দিনে খুব একটা স্বস্তিতে নেই ইংল্যান্ডও। ২৪ রান তুলতেই যে তারা হারিয়ে ফেলে ৪ উইকেট। দিন শেষে ১৯ ওভারে ইংল্যান্ডের রান ৪ উইকেটে ৪৬।

৪৯৯ উইকেট নিয়ে অপেক্ষায় আছেন অ্যান্ডারসন। একটি উইকেট পেলেই প্রথম ইংলিশ আর সব মিলিয়ে ষষ্ঠ বোলার হিসেবে ৫০০ উইকেটের অনন্য মাইলফলক স্পর্শ করবেন তিনি।

টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেট পাওয়া পাঁচজন বোলারের মধ্যে তিনজন স্পিনার ও দুজন পেসার রয়েছেন। সংখ্যায় প্রথম তিনজনই স্পিনার। ৮০০ উইকেট নিয়ে সবার উপরে শ্রীলঙ্কান গ্রেট মুত্তিয়া মুরালিধরন। ৭০৮ উইকেট নিয়ে দুই নম্বরে ক্রিকেটের বর্ণময় চরিত্র অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্ন। আর তিনে আছেন ভারতীয় স্পিনার অনিল কুম্বলে। চারে থাকা অজি পেসার গ্লেন ম্যাকগ্রার উইকেট সংখ্যা ৫৬৩ এবং বর্তমানে বাংলাদেশের বোলিং কোচ ও সাবেক ওয়েস্ট ইন্ডিজ পেসার কোর্টনি ওয়ালসের উইকেট ৫১৯টি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেমস অ্যান্ডারসন
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতিষ্ঠাবার্ষিকীতে দর্শক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত এটিএন বাংলা

জুলাই ১৫, ২০২৬

সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

জুলাই ১৫, ২০২৬

যবিপ্রবির অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুলাই ১৫, ২০২৬

৬ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

জুলাই ১৫, ২০২৬

প্রকৃত মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা প্রণয়নে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT