চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোর্ডকে ‘কাঁচকলা’ দেখাচ্ছেন বেকার ওয়ার্নাররা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৫ অপরাহ্ণ ০১, জুলাই ২০১৭
স্পোর্টস
A A

বোর্ডের সঙ্গে তাদের আর কোনও চুক্তি নেই। কাগজে-কলমে বেকার বলা হচ্ছে। কিন্তু সেই বেকারত্ব তাদের এতটুকু টলাতে পারছে না। বরং অজি ক্রিকেটারদের কথা শুনে মনে হচ্ছে বোর্ডকে রীতিমতো ‘কাঁচকলা’ দেখাচ্ছেন তারা।

স্ত্রী নিয়ে এখন অবকাশ যাপন করছেন ডেভিড ওয়ার্নার। এই অবসরে নিজের প্রথম আকাশ থেকে লাফটাও সেরে ফেলতে চান। বোর্ডকে ব্যঙ্গ করে তিনি বলছেন, ‘ওহ, এই সুযোগে আমার স্কাইডাইভটাও সেরে ফেলতে চাই। যদিও আমি বেকার, কিন্তু সবসময় আমার স্ত্রীর কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছি। আমার পরিবারই আমার কাছে সবকিছু।’

বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের ঝামেলাটা প্রস্তাবিত নতুন চুক্তি ঘিরে। এতে ক্রিকেটারদের মোট আয় প্রায় ৩৫ শতাংশ বাড়বে, তবুও বোর্ডের আয়ের তুলনায় খেলোয়াড়দের বেতন-ভাতা নিতান্তই কম মনে করছে এসিএ। খেলোয়াড়দের বেশি আপত্তি রাজস্বের অংশ নিয়ে। ১৯৯৭ সাল থেকে চলে আসা বর্তমান চুক্তিতে রাজস্বের একটা অংশ পান ক্রিকেটাররা। তৃণমূলের ক্রিকেটে অনুদান আরও বাড়াতে এবার এতে একটু বদল আনতে চাইছে বোর্ড। তাদের প্রস্তাব, শুধু আন্তর্জাতিক ক্রিকেটাররাই বাড়তি রাজস্বের ভাগ পাবেন, ঘরোয়া ক্রিকেটাররা পাবেন একটা নির্দিষ্ট অঙ্ক।

কিন্তু স্মিথ-ওয়ার্নাররা ঘরোয়া লিগের ক্রিকেটারদের জন্যও লড়ে যাচ্ছেন। এ নিয়েই চলছে অচলাবস্থা। ৩০ জুনের মধ্যে নতুন চুক্তিতে সই না করায় ক্রিকেটারদের আর বেতন দেবে না বোর্ড। ক্রিকেটাররাও অবস্থা না বদলালে চুক্তি সই করবেন না জানিয়ে দিয়েছেন।

চাকরি হারিয়ে অজি ক্রিকেটাররা ফুরফুরে মেজাজে অবসর সময় কাটাচ্ছেন। ম্যাক্সওয়েল বলছেন, ‘যদিও আমরা এখন বেকার, ভালোই হল। আমি এখন স্লগসুইপ নিয়ে কাজ করতে চাই। বলা তো যায় না কখন আবার চুক্তি হয়ে যায়।’

ট্যাগ: অস্ট্রেলিয়া ক্রিকেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অজয়ের জন্যই বিয়ে করেননি টাবু 

পরবর্তী

হলি আর্টিজানে জাপানের শ্রদ্ধা

পরবর্তী
হলি আর্টিজান

হলি আর্টিজানে জাপানের শ্রদ্ধা

শহীদজায়া ফাতিমা খাতুনের ইন্তেকাল, মুক্তিযোদ্ধার সন্তানদের শোক

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

মাগুরায় সড়ক দুর্ঘটনা, নিহত ১

আগস্ট ২৭, ২০২৬

নেপালে আটকা খরাজ মুখার্জি, পরিস্থিতি সম্পর্কে যা জানালেন!

আগস্ট ২৭, ২০২৬

ভারতীয় মডেল খুন, অভিযোগের তীর জিম প্রশিক্ষকের দিকে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

জেলের সঞ্চিত প্রায় ২৫ লাখ টাকা মুহুর্তেই পুড়ে ছাই

আগস্ট ২৭, ২০২৬

মুক্তির প্রথম দিনেই ১০১ কোটি, যশের ‘টক্সিক’ ঝড়

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT