চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানসিক অবসাদ: এবার বিরতিতে অজি নারী ক্রিকেটার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০০ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

মানসিক অবসাদের কারণে গত এক মাসে ক্রিকেট থেকে বিরতি নিয়েছেন অস্ট্রেলিয়া জাতীয় দলের তিন ক্রিকেটার। এবার একই কারণে ক্রিকেট থেকে দূরে সরে গেলেন অজিদের এক নারী ক্রিকেটারও।

অস্ট্রেলিয়া এবং বিগব্যাশের দল মেলবোর্ন রেনেগেডসের অলরাউন্ডার সোফি মোলিনাক্স ক্রিকেট থেকে আপাতত বিরতি নিয়েছেন।

সামনের টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য তাকে প্রস্তুত থাকতে বলা হয়েছিল। চলতি মৌসুমের বিবিএলে মেলবোর্নের হয়ে দশ ম্যাচের সবকটিতেই খেলেছেন মোলিনাক্স। তার খেলার কথা ছিল শনিবারের ম্যাচেও। কিন্তু শুক্রবার হঠাৎ মানসিক স্বাস্থ্য সমস্যাজনিত কারণে নিজের নাম প্রত্যাহার করে নেন তিনি।

মোলিনাক্স’র আগে মানসিক অবসাদের কারণে ক্রিকেট থেকে বিরতি নেন পুরুষ দলের গ্লেন ম্যাক্সওয়েল, নিক ম্যাডিনসন ও উইল পাকোভস্কি। একই কারণে গত গ্রীষ্ম থেকেই ক্রিকেটের বাইরে আছেন আরেক নারী ক্রিকেটার নিকোল বোল্টন।

রেনগেডসের প্রধান কোচ টিম কোয়েল জানিয়েছেন, তারা খেলা থেকে দূরে থাকতে মোলিনাক্সের যতটা সময় দরকার, ততটাই সময়ই তাকে দেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়া ক্রিকেটমানসিক অবসাদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ওরা আমাদের অনেক দৌড়াতে বাধ্য করেছে’

জুলাই ৪, ২০২৬

‘পঞ্চান্ন বছর সময় পেয়ে আমরা দেশের হয়ে উঠতে পারিনি’

জুলাই ৪, ২০২৬

আজ থেকেই ঘটবে অপ্রত্যাশিত সব ঘটনা: খোরশেদ আলম বাবুল

জুলাই ৪, ২০২৬

জুলাইয়ের আদর্শ নিয়ে রাজনীতি বা ব্যবসা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চকবাজারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT