আন্তর্জাতিক

‘সৌদি নারীদের জন্য বোরকা বাধ্যতামূলক পোশাক নয়’

‘সৌদি নারীদের জন্য বোরকা বাধ্যতামূলক পোশাক নয়’

সৌদি নারীদের জন্য বোরকা এখন আর বাধ্যতামূলক পোশাক নয় বলে মন্তব্য করেছেন সৌদি আরবের মুসলিম শরীয়াহ বোর্ডের একজন সদস্য। শুক্রবার একিটি টেলিভিশন অনুষ্ঠানে সৌদি আরবের মুসলিম শরিয়াহ বোর্ডের সদস্য শেখ আব্দুল্লাহ আল-মুতলাক বলেন: মুসলিম নারীদের শালীনতার সঙ্গে পোশাক পরিধান করা উচিত, কিন্তু এর অর্থ নয় তাদেরকে অবশ্যই বোরকা পরতে হবে।

বোরকা বাধ্যতামূলক না থাকা দেশটির আইনে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত। এই প্রথম দেশটির শীর্ষ শরিয়াহ বোর্ডের কোন সদস্য এই অবস্থান জানালেন।

বিশ্লেষকরা ধারণা করছেন: সৌদি সমাজের আধুনিকায়ন এবং নারীদের উপর নিষেধাজ্ঞা শিথিলের লক্ষ্যে এই উদ্যোগ নতুন কিছু নিয়ে আসবে।

এটাই নারীদের বোরকা পরিধান বিষয়ে প্রথম কোন শিথিলযোগ্য বক্তব্য।  সৌদি আরবের রক্ষণশীল সমাজে গত কয়েক বছরে এটাকে বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

ওই টেলিভিশন অনুষ্ঠানে আল-মুতলাক আরও বলেন, বিশ্বের ৯০ শতাংশ ধার্মিক মুসলিম নারী বোরকা পরেন না। তাই আমাদের বোরকা পরতে বাধ্য করা উচিত নয়।

২০১৬ সালে রাজধানী রিয়াদের একটি প্রধান সড়কে এক সৌদি নারী বোরকা খুলে ফেলায় আটক করা হয়েছিল। ধর্মীয় পুলিশের কাছে অভিযোগ করার পর তাকে আটক করা হয়েছিল। কিন্তু সম্প্রতি দেশটি ধর্মীয় বিভিন্ন বিধি-নিষেধে কড়াকড়ি প্রত্যাহার করতে শুরু করেছে।

বিষয়:বোরকা সৌদি নারী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…