চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বোমা হামলা ও টার্গেট কিলিংয়ে’র পরিকল্পনাকারী জেএমবি’র দুই সদস্য গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৩ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

দেশের বিভিন্ন স্থানে বোমা হামলা ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট কিলিংয়ের পরিকল্পনার অভিযোগে নব্য জেএমবির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল মাদ্রাসা বাজারের মসজিদ এলাকা থেকে সিটিটিসির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম টিম তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলো, নব্য জেএমবির সিলেট এলাকার আঞ্চলিক কমান্ডার আল আমিন (২৭) ও শেখ গোলাম হোসেন ওরফে মিলাদ (২৭)। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সংগঠনের ঢাকা অঞ্চলের দুই নেতা পালিয়ে যায়।

Banglabid

সিটিটিসি টিমের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম জানান, নব্য জেএমবির ঢাকা এলাকার নেতারা মাতুয়াইল এলাকায় মিলিত হয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট কিলিং ও গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলা করে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর পরিকল্পনা করছিল।  এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় গিয়ে আল আমিনকে আটক করা হয়।  এসময় তার সঙ্গে থাকা আরো দুইজন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

আল আমিনের দেয়া তথ্যের ভিত্তিতে তিনি বলেন, ‘সে ফেসবুকে বিভিন্ন উস্কানি ও আক্রমণাত্মক লেখা পোস্ট করত। সাইফ ওরফে বাবুল নামে একজনের মাধ্যমে ২০১৫ সালে জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ত হয় আল আমিন। পরবর্তীতে উসামা ওরফে তাসকিনের সঙ্গে তার পরিচয় হয়।  পর্যায়ক্রমে জঙ্গি আব্দুস সালাম, ফয়জুল্লাহ, মিলাদের সঙ্গে পরিচয়ের সূত্র ধরে তারা সমন্বিতভাবে বিভিন্ন নাশকতা কার্যক্রমের পরিকল্পনা করছিল।  তারা পরস্পরের সঙ্গে ম্যাসেঞ্জার, টেলিগ্রাম, থ্রিমা অ্যাপস এর মাধ্যমে যোগাযোগ করতো।’

নাজমুল ইসলাম আরো জানান, টেলিগ্রামে বাংলার মুজাহিদ, সালাউদ্দিনের ঘোড়া, সবুজ পাখি নামে একাধিক গ্রুপ ছিল তাদের।  উসামা ওরফে তাসকিন এবং সাইফ ওরফে বাবুলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর আব্দুস সালাম, ফয়জুল্লাহ ও মিলাদের সঙ্গে যুক্ত হয়ে নব্য জেএমবির কার্যক্রম পরিচালনা করে আসছিল আল আমিন।

Reneta

পরে আল আমিনের দেওয়া তথ্য অনুযায়ী ডেমরার স্টাফ কোয়ার্টারের একটি সিএনজি স্টেশনের সামনে থেকে মিলাদকে আটক করা হয়।  সে আল আমিনের নেতৃত্বে আব্দুস সালাম ও ফয়জুল্লাহসহ কয়েকজন জঙ্গি কার্যক্রম চালিয়ে আসছিল।

তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইনে (নং- ৬১) একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এডিসি নাজমুল ইসলাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গিটার্গেট কিলিংবোমা হামলাসিটিটিসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতে ‘বর্ণ-ধর্মহীন’ সনদ পেলেন যে নারী

পরবর্তী

স্বাভাবিক অবস্থায় ফিরছে সোহরাওয়ার্দী হাসপাতাল

পরবর্তী

স্বাভাবিক অবস্থায় ফিরছে সোহরাওয়ার্দী হাসপাতাল

বইমেলার শিশু প্রহরে ‘সিসিমপুরে’ মাতোয়ারা শিশুরা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২০২৭ সালের ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় জানালো সংযুক্ত আরব আমিরাত

আগস্ট ২৪, ২০২৬

হালান্ডের চুলের নতুন কাট, যা বললেন গার্দিওলা-ইব্রাহিমোভিচ

আগস্ট ২৪, ২০২৬

হাতলের নিরাপত্তা ঝুঁকি, চীনে প্রায় ৩০ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

রংপুরে ৪ হত্যাকান্ডের দায় স্বীকার, সিদ্ধার্থ-মুগ্ধ কারাগারে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

নরসিংদীতে মাদকাসক্ত নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং 

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT