জনপদ

‘বৈশ্বিক মহামারিসহ সব সংকট মোকাবেলায় শেখ হাসিনা অনন্য’

নির্বাচনী সভায় বক্তা ও উপস্থিত দর্শক, পটভূমিতে বড় ব্যানার. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনী সভায় বক্তা ও দর্শকদের উপস্থিতি, পটভূমিতে বড় ব্যানার ও স্লোগান।. Channel i News – চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, বৈশ্বিক মহামারিতে বিশ্ব নেতৃত্ব যখন হিমশিম খেয়েছে এবং বিশ্ব অর্থনীতিতে যখন ধস নেমেছে সেই সময়ে জননেত্রী শেখ হাসিনা তার সততা, সাহসিকতা, দক্ষতা ও দেশপ্রেম দিয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে সঙ্কট মোকাবেলা করে দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন।

তিনি বলেন, ভারত এবং পাকিস্তানের অর্থনীতিবিদরা আক্ষেপ করে বলছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিকভাবে ভারত ও পাকিস্তানের থেকে এগিয়ে গেছে।

বুধবার নাটোর পৌর আওয়ামী লীগ আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন এস এম কামাল হোসেন।

এসময় তিনি বলেন, যেখানে যুক্তরাষ্ট্রের মতো দেশেও ২ কোটি লোক অপুষ্টিতে ভুগছে, সেখানে বাংলাদেশে করোনা মহামারির সময়ে একটি লোকও না খেয়ে মারা যায়নি। যদিও ষড়যন্ত্রকারীরা অপপ্রচার করেছিল যে বাংলাদেশে ২০ লক্ষ লোক না খেয়ে মারা যাবে।

বিএনপি জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে বারবার ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। বিএনপি’র সকল ষড়যন্ত্র এবং অপপ্রচারকে মোকাবেলা করে উন্নয়ন, সমৃদ্ধি, শান্তি, গণতন্ত্রের প্রতীক জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এবং উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছেন।

তিনি আরও বলেন, নাটোর পৌরবাসীকে আহ্বান জানাই স্বাধীনতার প্রতীক, উন্নয়নের প্রতীক, গণতন্ত্রের প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীক নৌকায় উমা চৌধুরী কে ভোট দিয়ে বিএনপি জামাতের ষড়যন্ত্র এবং অপপ্রচারের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে।

নাটোর জেলা আওয়ামী লীগ এর অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত কর্মীসভায় সৈয়দ মোস্তাক আলী মুকুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল, আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী উমা চৌধুরী জলিসহ অনেকে। সঞ্চালনা করেন নাটোর পৌর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান খান চুন্নু।

বিষয়:আওয়ামী লীগ এস এম কামাল হোসেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…