চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৈশ্বিক প্রতিযোগিতা সূচকে ৯৯তম বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৭ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০১৭
অর্থনীতি
A A
বৈশ্বিক প্রতিযোগিতা সূচক

বৈশ্বিক প্রতিযোগিতা সূচকে ৯৯তম স্থান পেয়েছে বাংলাদেশ। ১৩৭ টি দেশের ওপর গবেষণা চালিয়ে বার্ষিক এই সূচক প্রকাশ করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম।

মোট ৭ স্কোরের স্কেলে এবার বাংলাদেশের সার্বিক স্কোর ৩.৯। গত বছর ৩.৮ পেয়ে দেশটি ১৩৮ টি দেশের মধ্যে ১০৬তম হয়েছিল।

বৈশ্বিক প্রতিযোগিতা সূচক নির্ণয়ে মূলত তিনটি বিষয়ের ওপর ফোকাস করা হয়েছে – মৌলিক চাহিদা, দক্ষতা বর্ধক এবং উদ্ভাবন ও উন্নয়নে সহায়ক বিষয়াদি। এ বিষয়গুলোর মধ্যে বাংলাদেশ ক্ষুদ্রঋণ পরিস্থিতি ক্যাটাগরিতে অন্যান্য দেশের তুলনায় যথেষ্ট ভালো করে ৫৬তম অবস্থান পেয়েছে।

তবে শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক ক্যাটাগরি দু’টোতে হয়েছে যথাক্রমে ১০২ ও ১১৭তম, যা খুব একটা ভালো নয়।

বাজার ব্যবস্থায় ৩৮তম হলেও অবকাঠামো খাতে বাংলাদেশ রয়েছে অনেক পেছনে ১১১ তম স্থানে। অন্যদিকে উদ্ভাবনে ১১৪ তম ও প্রাযুক্তিক প্রস্তুতি ক্যাটেগরিতে ১২০ তম হয়েছে দেশটি।

বাংলাদেশে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা বলে চিহ্নিত করা হয়েছে দুর্নীতিকে। এরপর সমস্যা হিসেবে ধরা হয়েছে অবকাঠামোর অপর্যাপ্ত সরবরাহ, অদক্ষ সরকারি আমলাতন্ত্র এবং অপর্যাপ্ত শিক্ষিত কর্মশক্তিকে।

Reneta

২০১৭-১৮’র এই সংস্করণ অনুসারে, বাংলাদেশের জিডিপি মোট ২২৭.৯ বিলিয়ন মার্কিন ডলার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম
শেয়ারTweetPin

সর্বশেষ

রোনালদোর ‘শেষ’ বিশ্বকাপের দলে যারা

মে ১৯, ২০২৬

শিশুদের সঙ্গে প্রাণোচ্ছ্বল সময় কাটালেন প্রধানমন্ত্রী

মে ১৯, ২০২৬

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নামে ভুয়া আইনি নোটিশ, সতর্ক করলো আইএসপিআর

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসামুক্ত থাকার সময় কমাচ্ছে থাইল্যান্ড

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছাত্রীর বাড়ি থেকে গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT