চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৈশ্বিক অর্থনীতিতে ৪৩তম স্থানে বাংলাদেশ, সবার উপরে যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৭ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A

মোট দেশজ উৎপাদনের (জিডিপি) নিরিখে বৈশ্বিক অর্থনীতিতে ৪৩তম স্থানে রয়েছে বাংলাদেশ। ২০১৮ সালের হিসাব অনুযায়ী এ তালিকা তৈরি করেছে বিশ্বব্যাংক। তালিকার সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র, এরপরেই রয়েছে চীন।

বিশ্বব্যাংকের হিসাবে ৪৩তম স্থানে থাকা বাংলাদেশের অর্থনীতির পরিমাণ ২৮৬ বিলিয়ন ডলার। ২০১৭ সালে ছিল ২৪৯.৭২৪ বিলিয়ন ডলার।

তালিকা অনুসারে দক্ষিণ এশিয়ার মধ্যে সবার আগে থাকলেও কিছুটা পিছিয়ে পড়েছে ভারত। যুক্তরাজ্য ও  ফ্রান্সের পেছনে পড়ে ভারত নেমে গেছে ৭ম স্থানে। যেখানে গত বছর ষষ্ঠ অবস্থানে থেকে ভারত ফ্রান্সের চেয়ে এগিয়ে ছিল।

ভারতীয় দৈনিক বিজনেস টুডে জানিয়েছে, জিডিপির নিরিখে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র। তাদের অর্থনীতির আকার ২০ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার। আর দ্বিতীয় স্থানে থাকা চীনের অর্থনীতির আকার ১৩ দশমিক ৬ ট্রিলিয়ন ডলার। আর ৫ ট্রিলিয়ন ডলারের জাপানের অবস্থান তৃতীয় স্থানে।

ভারতের অর্থনীতির পরিমাণ ২ দশমিক ৭৩ ট্রিলিয়ন ডলার। আগের বছর অবস্থান এক ধাপ এগিয়ে থাকলেও জিডিপির পরিমাণ ছিল ২ দশমিক ৬৫ ট্রিলিয়ন ডলার। তবে আকার বাড়লেও ভারতকে পেছনে ফেলে এগিয়ে গেছে যুক্তরাজ্য ও ফ্রান্স। ২০১৮ সালের হিসাব অনুযায়ী, যুক্তরাজ্যের অর্থনীতির পরিমাণ ২ দশমিক ৮২ ট্রিলিয়ন ও ফ্রান্সের ২ দশমিক ৭৭ ট্রিলিয়ন ডলার।

ইউরোপের দুটি দেশ থেকে মোদির ভারতের পিছিয়ে পড়ার কারণ হিসেবে অর্থনীতিবিদরা ডলারের বিপরীতে রুপির দাম ক্রমাগত পড়ে যাওয়াকে মনে করছেন। ভারতীয় অর্থনীতিবিদদের মতে, ২০১৭ সালে রুপির দাম ৩ শতাংশ বৃদ্ধি পায়, কিন্তু ২০১৮ সালে ৫ শতাংশ পড়ে যাওয়ায় জিডিপির নিরিখে ভারত পিছিয়ে গেছে।

Reneta

আর ভারতের সঙ্গে বিভিন্ন দিক দিয়ে প্রতিযোগিতা করা পাকিস্তান আছে ৪১তম স্থানে।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশবিশ্বব্যাংকবৈশ্বিক অর্থনীতিভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে জামায়াতের গণমিছিল

আগস্ট ১, ২০২৬

জুলাই আন্দোলনে কারাবন্দীদের জুলাইযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সালাউদ্দিন তানভীরকে আরেকবার অব্যাহতি দিল এনসিপি

আগস্ট ১, ২০২৬

বিশ্বজুড়ে ‘স্পাইডার-ম্যান’ উন্মাদনা, বক্স অফিসেও অপ্রতিরোধ্য

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT