বৈধতা পেলো স্মার্টফোন নির্ভর পরিবহনসেবা

‘রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালার’ খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এরমধ্য দিয়ে উবার, পাঠাও এর মতো স্মার্টফোন নির্ভর পরিবহনসেবার আইনি বৈধতা দিলো সরকার।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই নীতিমালার খসড়ার অনুমোদন দেওয়া হয়।
পরে সংবাদ সম্মেলনে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
তিনি জানান, ঢাকা-চট্টগ্রামসহ সারাদেশেই এই সেবা দেওয়া যাবে। ১১টি শর্ত মেনে এই সেবা দেওয়া যাবে। তবে সেবা দেওয়ার আগে সেবাদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে লাইসেন্স নিতে হবে। এবং পরবর্তীতে সেটা নবায়ন করতে হবে।
বর্তমানে ট্যাক্সিক্যাবের ভাড়ার জন্য যে নীতিমালা আছে এ ধরনের রাইডিংয়ের ক্ষেত্রেও সেই নীতিমালা অনুযায়ী ভাড়া নির্ধারণ হবে। সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো এই নীতিমালার শর্ত ভঙ্গ করলে সনদ বাতিলসহ প্রচলিত আইনে শাস্তি পাবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






