বিনোদন

বোমা ফাটালেন সুস্মিতা সেন!

বোমা ফাটালেন সুস্মিতা সেন!

সুস্মিতা সেন

‘আমি এখনো তেমন কারো দেখা পাইনি, যে আগুন নিয়ে খেলতে ভালবাসে। আমি আমার পছন্দ মতো রয়েছি। অন্যদের পছন্দকেও শ্রদ্ধা ও সম্মান করি। সিঙ্গেল হউক বা ডাবল, আমাদের সব খেলাই কিন্তু জেতার জন্য।’ সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের একটি ছবি দিয়ে লিখেছেন বলিউড তারকা ও সাবেক বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন। ভারতীয় সংবাদ মাধ্যমের মতে, সুস্মিতা সেন বোমা ফাটালেন।

সুস্মিতা সেন সিঙ্গেল কেন? এমন প্রশ্ন কিন্তু অনেকের। বলিউডে সিঙ্গেল মাদার হিসাবে তার খ্যাঁতি রয়েছে। দুই কন্যা সন্তান রেনে ও আলিশাকে দত্তক নিয়েছেন তিনি। যখনই সংবাদ মাধ্যম জানতে চেয়েছে, সুস্মিতা সেন সিঙ্গেল কেন? আপনি বিয়ে করছেন না কেন?—এরপরই মুখে কুলুপ দিয়ে দ্রুত সেই স্থান ত্যাগ করেছেন। এবার কিন্তু সুস্মিতা সেন নিজেই সামাজিক মাধ্যমে তার একা থাকার বিষয়টি নিয়ে লিখেছেন। টাইমস অব ইন্ডিয়া।

কন্যাদের সঙ্গে সুস্মিতা সেন
কন্যাদের সঙ্গে সুস্মিতা সেন
বিষয়:সুস্মিতা সেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…