চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড দেবে ডিআরইউ

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৫:১০ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০১৬
বাংলাদেশ
A A

গতবারের মতো এবারও বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড দিতে যাচ্ছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

২৩টি বিষয়ের ওপর ডিআরইউ সদস্যদের আগামী ২৫ অক্টোবর বিকাল ৫টার মধ্যে সংগঠনের কার্যালয়ে নির্ধারিত নিয়মে ২০১৪ সালের ১ অক্টোবর থেকে ২০১৫ এর ২০ সেপ্টেম্বর এর মধ্যে প্রকাশিত ও সম্প্রচারিত প্রতিবেদন জমা দিতে হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে এ কথা জানানো হয়।

Banglabid

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধুমাত্র ডিআরইউর সদস্যরা অ্যাওয়ার্ডের জন্য রিপোর্ট জমা দিতে পারবেন। তবে কার্যনির্বাহী কমিটির কেউ এতে অংশ নিতে পারবেন না। খামের উপর রিপোর্টের বিষয় উল্লেখ করে ডিআরইউ কার্যালয়ে জমা দিতে হবে।

অ্যাওয়ার্ডের বিষয়গুলো হলো- প্রিন্ট রিপোর্টিং এর ক্ষেত্রে  মুক্তিযুদ্ধ, অর্থনীতি, নগরীর সমস্যা ও সম্ভাবনা, অপরাধ ও আইন-শৃঙ্খলা, শিক্ষা, সংসদ, আইন ও বিচার, নির্বাচন কমিশন, রাজনীতি, ক্রীড়া, বিদ্যুৎ ও জ্বালানি, কৃষি, স্বাস্থ্য, তথ্য, যোগাযোগ প্রযুক্তি, যোগাযোগ এবং কূটনৈতিক বিষয়ক রিপোর্ট।

টেলিভিশন রিপোর্টিংয়ের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ, অর্থনীতি, নগরীর সমস্যা ও উন্নয়ন, অপরাধ ও আইন-শৃঙ্খলা, সুশাসন ও দুর্নীতি, বিদ্যুৎ ও জ্বালানি এবং কূটনৈতিক বিষয়ক রিপোর্ট।

Reneta

অনলাইন রিপোর্টিংয়ের ক্ষেত্রে মানবাধিকার এবং উন্নয়ন ও সমস্যাবিষয়ক রিপোর্ট। রেডিও’র ক্ষেত্রে  যে কোনো বিষয়ে রিপোর্ট প্রযোজ্য হবে।

ডিআরইউর একজন সদস্য সর্বোচ্চ তিনটি বিষয়ে রিপোর্ট জমা দিতে পারবেন। তবে একজন সদস্য একটির বেশি পুরস্কার পাবেন না। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট অ্যাওয়ার্ডে দ্বিতীয় অবস্থানে থাকা প্রতিযোগী ওই পুরস্কার পাবেন। একই রিপোর্ট একাধিক ক্যাটাগরিতে জমা দেওয়া যাবে না।

প্রিন্ট ও অনলাইনের ক্ষেত্রে রিপোর্টের মূল কপিসহ পাঁচটি কম্পোজ করা কপি জমা দিতে হবে। মূল কপি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সম্পাদক/বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক কর্তৃক সত্যায়িত হতে হবে। কম্পোজ করা কপির কোথাও রিপোর্টার ও সংবাদপত্র/বার্তা সংস্থার নাম উল্লেখ করা যাবে না। এগুলো সত্যায়িত করারও প্রয়োজন নেই।

টিভি ও রেডিও রিপোর্টিংয়ের ক্ষেত্রে পাঁচটি সিডিতে রিপোর্ট জমা দিতে হবে। সেই সঙ্গে রিপোর্টটির সংবাদ পাঠকের পঠিত অংশসহ (লিঙ্ক) পাঁচ কপি লিখিত স্ক্রিপ্ট জমা দিতে হবে। রিপোর্ট অবশ্যই ঢাকা থেকে সম্প্রচারিত চ্যানেলে প্রচারিত হতে হবে।

মূল রিপোর্টের সঙ্গে পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবিসহ সংক্ষিপ্ত বায়োডাটা জমা দিতে হবে। উপরের নিয়ম যথাযথভাবে অনুসরণ না করলে সংশ্লিষ্ট রিপোর্ট বাতিল বলে গণ্য হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিআরইউ
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসির ফল প্রকাশ, কোথাও উচ্ছ্বাস কোথাও হতাশা

আগস্ট ১০, ২০২৬

কোকোর জন্মদিনে যেসব আয়োজন থাকছে ক্রীড়া দলের

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পসে বাংলাদেশের গুলশান আরা

আগস্ট ১০, ২০২৬

চীনে টাইফুন ডলফিনের আঘাত, নিরাপদে সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

মগবাজারে মোটরসাইকেল-অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপা, নিহত ২

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT