চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেসিকের টাকা আত্মসাত: আই জি নেভিগেশন পরিচালকের জামিন বাতিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৪ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০১৯
- সেমি লিড, আদালত
A A
করোনা

বেসিক ব্যাংকের প্রায় দেড়শ’ কোটি টাকা আত্মসাতের ঘটনায় দুর্নীতি দমন কমিশনের করা মামলায় চট্টগ্রামের আই জি নেভিগেশন লিমিটেডের পরিচালক সৈয়দ মুজাফফর হোসেনের জামিন বাতিল করে তাকে আত্মসমর্পনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এক রায়ে বৃহস্পতিবার এই নির্দেশ দেন।

আজ আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম ফজলুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না। আর আসামি পক্ষে ছিলেন আইনজীবী রেদোয়ান আহমদ।

১২ কোটি টাকা মূল্যের একটি পুরোনো জাহাজ বন্ধক রেখে বেসিক ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে ২০১০ সালে ৭৪ কোটি ৯৬ লাখ ৯৫ হাজার ৩শ ২০ টাকা ঋণ নেওয়া হয়। যা ২০১৮ সাল পর্যন্ত সুদাসলে ১৪১ কোটি ৫ লাখ ৪৬ হাজার একশ ৫ টাকা হয়। এই ঋণ পরিশোধ না করায় দুদক ২০১৮ সালের ১০ জানুয়ারি চট্টগ্রামের ডাবল মুরিং থানায় আইজি নেভিগেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য মাহজাবীন মোরশেদ, পরিচালক সৈয়দ মুজাফফর হোসেন ও বেসিক ব্যাংকের প্রধান কার্যালয়ের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলামের বিরুদ্ধে মামলা করা হয়। দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক মামলাটি করেন। এই মামলায়ই সৈয়দ মোজাফফর হোসেন গত বছর ৪ এপ্রিল হাইকোর্ট থেকে ৬ মাসের অন্তর্বর্তী জামিন নেন এবং রুল জারি করেন। সেই জামিন বাতিল চেয়ে দুর্নীতি দমন কমিশন আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে।

এরপর গত বছর ১২ জুন আপিল বিভাগের চেম্বার আদালত সৈয়দ মোজাফফর হোসেনকে এক মাসের মধ্যে ২৫ কোটি টাকা জমা দেওয়া শর্তে জামিন বহাল রাখেন। কিন্তু চেম্বার আদালতের আদেশ পুনর্বিবেচনা চেয়ে আপিল বিভাগে আবেদন করলে গত ১৫ জুলাই আপিল বিভাগ আবেদনটি খরিজ করে দেয়।

অন্যদিকে চেম্বার আদালতের দেয়া জামিনের শর্ত হিসেবে টাকা পরিশোধ না করার প্রেক্ষাপটে হাইকোর্ট মোজাফফর হোসেনের জামিন প্রশ্নে জারি করা রুল আজ খারিজ করে তাকে আত্মসমর্পনের নির্দেশ দিয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুদকবেসিক ব্যাংকহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল, বাড়ছে জনভোগান্তি

জুলাই ২৭, ২০২৬
ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

জাতীয় সংসদের প্রযুক্তিগত উন্নতিতে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

জুলাই ২৭, ২০২৬

ভৈরবে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, স্টেশনে আটকা এগারসিন্দুর প্রভাতী

জুলাই ২৭, ২০২৬
ছবি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (সংগৃহীত)।

শাপলা চত্বরে হত্যা: শেখ হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

জুলাই ২৭, ২০২৬

‘তিতাস একটি নদীর নাম’ সিনেমার ৫৪ বছর আজ

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT