চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো-অনিয়ম নিয়ে প্রধানমন্ত্রীর প্রশ্ন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৩ অপরাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

দশম জাতীয় সংসদের সপ্তম অধিবেশনের সমাপনী বক্তব্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো এবং অনিয়ম নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যে টিউশন ফি নেয়, তার কোনো হিসাব-নিকাশ নাই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেই ভ্যাট দিতে হবে।

এছাড়া একটি বিল্ডিংয়ে একটি বিশ্ববিদ্যালয় যেভাবে চলে তাতে সেগুলোকে বিশ্ববিদ্যালয় বলা যায় কিনা সেই প্রশ্নও তুলেছেন প্রধানমন্ত্রী।

তবে তিনি বলেছেন, সাড়ে সাত শতাংশ ভ্যাট ছাত্রদের দিতে হবে না। এটা বিশ্ববিদ্যালয়ের মালিকরাই দেবেন। এটা তারা (বিশ্ববিদ্যালয় মালিকপক্ষ) স্বীকারও করেছেন।

উচ্চ শিক্ষা নিশ্চিত করতে প্রত্যেক জেলায় একটি করে সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

সেসময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়েও কথা বলেন তিনি।

সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর পর অসন্তোষের সমালোচনা করে তিনি বলেন, প্রতিবছর যাতে একটা নির্দিষ্টহারে বেতন বাড়ে সেই নিয়ম চালু করা হয়েছে।

Reneta

মাত্র আট কার্যদিবসের এ অধিবেশনের শেষদিন নতুন কর্মস্থান, জলবদ্ধতা নিরসনসহ বিভিন্ন বিষয়ে সরকারকে কার্যকর উদ্যোগ নেয়ার আহবান জানান বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

অধিবেশনের সমাপনী দিনে যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থার জরিপে সরকারের জনপ্রিয়তা ও অগ্রগতির চিত্র উঠে আসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদে ধন্যবাদ জানানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বেসরকারি বিশ্ববিদ্যালয়ভ্যাট
শেয়ারTweetPin

সর্বশেষ

বিতর্কিত স্লোগানে ফিফার শাস্তির মুখে মেক্সিকো

জুলাই ২, ২০২৬

বিশ্বকাপে খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন অপব্যবহার বেড়েছে ১৩ গুণ

জুলাই ২, ২০২৬

জোড়া গোলে কঙ্গো-দেয়াল গুঁড়িয়ে ইংল্যান্ডকে শেষ ষোলোয় নিলেন হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT