চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেশি ম্যাচ খেলাতেই উইকেটের বেহাল দশা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৮ অপরাহ্ণ ০৯, মে ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের কথা উঠলেই প্রাসঙ্গিকভাবে আলোচনায় চলে আসে এখানকার উইকেট। ২২ গজে বল-ব্যাটের লড়াই কেমন হবে তা বোঝা যায় না কখনোই। চার-ছক্কার টি-টুয়েন্টি সংস্করণেও রান না হওয়ায় হোম অব ক্রিকেটের উইকেট নিয়ে সমালোচনা সবচেয়ে বেশি।

শ্রীলঙ্কান পিচ কিউরেটর গামিনী ডি সিলভার দক্ষতা নিয়ে নানা সময়েই ওঠে প্রশ্ন। তারপরও তাকে নিয়ে মাথাব্যথা নেই বোর্ডের। নানা আলোচনা পর এবার ব্যাপারটি নিয়ে মুখ খুললেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম। মিরপুরের কিউরেটর নয়, বেশি খেলাকেই দায়ী করলেন এ বিসিবি পরিচালক।

‘কাউকে নিয়ে আলাদাভাবে মন্তব্য করব না। মিরপুরের মতো স্টেডিয়ামে ৬০ দিনের বেশি খেলা হওয়া উচিত না। সেখানে জানুয়ারি থেকে শুরু করে ১২০ দিন খেলেছি আমরা এবং ধারাবাহিকভাবে। দায়টা আমি নেবো, আমাদের বোর্ড হিসেবে নেয়া উচিত। আপনারা যদি কাউকে ব্যক্তিগত আক্রোশ করেন, তাতে আমার মনে হয় এটা খুব অন্যায় হবে। কারণ এই মাঠে যে জয়গুলো আছে তার মালাটা তো অন্যকাউকে পড়াতে পারি, কিন্তু মালাটা তো আমরা বোর্ডই নেই।’

‘আমরা ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো পরাশক্তির বিপক্ষে টেস্ট জিতেছি। নিউজিল্যান্ডের মতো দলকে একই মাঠে ৪-০তে হারিয়েছি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতেছি এবং সব দলের বিপক্ষে জিতেছি। যে সমালোচনাগুলো হয় অজ্ঞতার কারণে হয়। বৈজ্ঞানিকভাবে উপলব্ধি করা দরকার।’

‘আমাদের দেশে আরেকটা সমস্যা হয়, উইকেট বানানোর জন্য যে মাটিটা দরকার, সে মাটিতে যা গুণ থাকা দরকার তা সব জায়গায় পাওয়া যায় না। যদি দেখে থাকেন মিরপুরের উইকেট কালো মাটি দিয়ে বানানো, এই উইকেট আমরা অস্ট্রেলিয়ার পার্থের কিউরেটর দিয়ে বানিয়েছিলাম।’ বলেন গ্রাউন্ডস কমিটির প্রধান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইকেটমিরপুরমিরপুর শের-ই-বাংলালিড স্পোর্টসশের-ই-বাংলা স্টেডিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT