আদালত

বেত্রাঘাত-নাকে খত: ওসি ও ইউপি চেয়ারম্যানকে তলব

বেত্রাঘাত-নাকে খত: ওসি ও ইউপি চেয়ারম্যানকে তলব

গ্রাম্য সালিসে লক্ষ্মীপুরের মাটি কাটা শ্রমিক নুরুল আমিনকে প্রকাশ্যে বেত্রাঘাত ও নাকে খত দিতে বাধ্য করার ঘটনায় চন্দ্রগঞ্জ থানার ওসি ও দত্তপাড়া ইউপি চেয়ারম্যানকে তলব করেছেন হাইকোর্ট।

আগামি ৩ জুলাই ওসি ও ইউপি চেয়ারম্যানকে আদালতে হাজির হয়ে এবিষয়ে ব্যাখা দিতে বলা হয়েছে। সেই সঙ্গে আদালতে নির্যাতিত নুরুল আমিনের পরিবারেরর নিরাপত্তা নিশ্চিত করতে লক্ষ্মীপুরের পুলিশ সুপারকে (এসপি) নির্দেশ দিয়েছেন।

বুধবার বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি বিশ্বদেব চক্রবর্তীর অবকাশকালীন বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ তাছেব হোসাইনের করা জনস্বার্থে রিটের পরিপ্রেক্ষিতে এই আদেশ আসে।

একটি জাতিয় দৈনিকে গত ১৮ জুন ‘এ কেমন বিচার!’ শিরোনামে ছবিসহ একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সে প্রতিবেদনটি সংযুক্ত করা হয় রিট আবেদনে।

বিষয়:হাইকোর্টে তলব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…