ডাণ্ডাবেড়ী পরিয়ে বন্দীকে হাইকোর্টে উপস্থিত করার কারণে ডিআইজি প্রিজনকে আগামি ৯ মার্চ আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ডিআইজি প্রিজনকে আদালতে তলব করেন।
দীর্ঘদিন কারাবন্দী থাকা ১০ ব্যক্তিকে সকালে হাইকোর্টে নিয়ে আসা হলে তাদের মধ্যে ৪ জনের পায়ে ডাণ্ডাবেড়ী দেখা যায়। সেসময় তাদেরকে আদালতে নিয়ে আসা পুলিশ কর্মকর্তার কাছে তাদের পায়ে ডান্ডাবেড়ী থাকার কারণ জানতে চান আদালত।
কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকেই তাদের ডাণ্ডাবেড়ী অবস্থায় পুলিশ ভ্যানে তুলে দেয়া হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা আদালতকে জানান।
এরপরই ডিআইজি প্রিজনকে ৯ মার্চ হাইকোর্টে উপস্তিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেন আদালত।








