টি২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে বেঙ্গালুরুতে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। গতকাল কলকাতায় সুপার টেনে’র প্রথম ম্যাচ শেষে আজ দুপুরে বেঙ্গালুরুতে পৌঁছায় মাশরাফিবাহিনী।
এ ম্যাচ থেকে মুস্তাফিজুর রহমান দলে নিয়মিত হবেন বলে জানিয়েছেন বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।
পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরে গেলেও সুপার টেনের পরবর্তী ম্যাচে টাইগাররা ঘুরে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তবে টানা ম্যাচ খেলায় টাইগারদের ক্লান্তিটাকেই দলের হারের বড় কারণ বলে মনে করেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।






