চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপির রাজনীতি দুঃখজনক: তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৮ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A
হাছান

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন: বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি’র রাজনীতি দুঃখজনক। কিছুদিন পরপরই বিএনপি নেতারা সংবাদ সম্মেলন করে বলতে থাকেন, বেগম খালেদা জিয়া অসুস্থ, সুচিকিৎসার অভাব। তাদের বক্তব্যকে অসার প্রমাণ করে এর মধ্যেই দেখা যায়, বেগম জিয়া সুস্থভাবে আদালতে হাজির, আগের চেয়েও পরিপাটি, চোখে সানগ্লাস।

বুধবার বিকেলে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় প্রখ্যাত চলচ্চিত্রকার আলমগীর কুমকুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় সমসাময়িক রাজনীতি প্রসঙ্গে তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন: ফখরুল সাহেব-রিজভী সাহেবের কথা শুনে মনে হয়, তারা গোপনে ডাক্তারি পাশ করে ফেলেছেন। আর প্রকৃতপক্ষে বেগম জিয়ার জন্য কারাগারে সার্বক্ষণিক ডাক্তার ও নার্সের পাশাপাশি ব্রিটিশ-ভারত-পাকিস্তান থেকে বাংলাদেশের ইতিহাসের সব রীতিনীতি ভেঙ্গে বেগম জিয়ার জন্য তার পছন্দের গৃহপরিচারিকা ফাতেমাকে কারাগারে তার সাথে দেয়া হয়েছে। দেয়া হয়েছে বিশেষ বিছানা, ফ্রিজ, টিভি এবং পৃথক রান্নাঘরও।’

তারপরও বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি’র রাজনীতি করা অত্যন্ত দুঃখজনক, বলেন মন্ত্রী।

‘এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অবিস্মরণীয় উন্নয়ন কারো কারো সহ্য হয়না’ উল্লেখ করে ড. হাছান বলেন, ‘বিএনপি নেতারা শেখ হাসিনার তৈরি রাস্তা-ফ্লাইওভার-ওভারপাস ব্যবহার করবেন আর মুখে বলবেন দেশে উন্নয়ন হচ্ছে না। তারা পদ্মাসেতু কখনই হবে না বলেছিলেন, এখন ৭০% কাজ শেষ, তারা কি পদ্মাসেতু ব্যবহার করবেন, না ফেরিতেই যাবেন?’ প্রশ্ন করেন মন্ত্রী।

সভায় চলচ্চিত্রকার আলমগীর কুমকুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে ড. হাছান বলেন, ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি ও আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আলমগীর কুমকুমের ভূমিকা চিরস্মরণীয়।’

Reneta

‘জাতির পিতার অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখতে সংস্কৃতিচর্চার বিকল্প নেই’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘শুধু আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নয়, মৌলবাদ-জঙ্গিবাদ মুক্ত সমাজের জন্য নিজস্ব সংস্কৃতি লালন ও চর্চা আবশ্যক।’

প্রখ্যাত অভিনয়শিল্পী সৈয়দ হাসান ইমামের সভাপতিত্বে আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, চিত্রনায়িকা রোজিনা, প্রখ্যাত কণ্ঠশিল্পী রফিকুল আলম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সভাপতি অরুণ সরকার রানা, সাংগঠনিক সম্পাদক জেনিফার ফেরদৌস, সদস্য সাবরিন শাকা মিম, মুসতাসিম বিল্লাহ, শাহনূর প্রমূখ সভায় অংশ নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ড. হাছান মাহমুদতথ্যমন্ত্রীবিএনপিবেগম জিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ, প্রস্তুতির আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

জুলাই ২, ২০২৬

ফুটবলের নির্মম বিচার ‘টাইব্রেকার’: সেরা তারকাদের ব্যর্থতা আর কান্নার ইতিহাস

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘নজরুলের আবির্ভাব ছিল পরাধীন জাতির ভাগ্যাকাশে আলোকবর্তিকা’

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT