চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেগম জিয়ার অসুস্থতাকে পুঁজি করে রাজনীতি করতে চায় বিএনপি: তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৮ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, রাজনীতি
A A

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন: বিএনপির রাজনীতির একমাত্র উদ্দেশ্য মনে হয় বেগম জিয়ার অসুস্থতা। বেগম জিয়ার মুক্তি নিয়ে একেক সময় নেতাদের একেক রকম কথা শুনে মনে হয় তারা আসলে বেগম জিয়াকে বন্দী রেখে এবং বেগম জিয়ার অসুস্থতাকে পুঁজি করে রাজনীতি করতে চায়।

বুধবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ঢাকা জার্নালিস্ট এসোসিয়েশন আয়োজিত ‘শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় সমসাময়িক রাজনীতি প্রসঙ্গে তিনি একথা বলেন।

‘বিভিন্ন সময় বিএনপি’র বিভিন্ন জনের বিভিন্ন বক্তব্যে বেগম জিয়ার স্বাস্থ্য ও তাকে মুক্ত করা নিয়ে তাদের মধ্যে যে মতদ্বৈততা, মতভেদ, সেটিই প্রকাশ পাচ্ছে’ উল্লেখ করে ড. হাছান বলেন, ‘এতে মনে হয়, তারা বেগম খালেদা জিয়াকে বন্দি রেখেই এবং বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে পুঁজি করেই রাজনীতিটা করতে চায়। তাদের কথাবার্তায় এটিই মনে হয়, বেগম জিয়ার মঙ্গল খুব একটা তারা চায় না।’

বেগম জিয়ার মুক্তি দাবির বিষয়ে বিএনপি’র বিভিন্ন বক্তব্য তুলে ধরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘গতকাল দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি প্যারোলোর কোনো কথা বলেন নাই। পরিবারের পক্ষ থেকে শুনি, পত্র-পত্রিকাতেও দেখেছি, বেগম জিয়াকে প্যারোলো মুক্তি দিতে হবে, যদিও এ ব্যাপারে কোনো আবেদন করা হয় নাই। মির্জা ফখরুল সাহেব একবার বলেন, তারা আইনের মাধ্যমে মুক্তি লাভ করতে চান। আবার বলেন, আন্দোলনের মাধ্যমে তারা বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবেন।’

এসময় ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে অদ্যম গতিতে এগিয়ে চলছে, কেউ স্বীকার করুক বা না করুক বা কেউ দেখেও না দেখার ভান করুক, এটিই আজকে বাস্তবতা’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘যারা দেখে না দেখার ভান করে, তাদের রাজনীতিটা আসলে বেগম জিয়ার স্বাস্থ্যের মধ্যে আটকে আছে। তাদের গত কয়েক মাসের বক্তব্য বিবৃতি শুনলে এবং পড়লে মনে হবে তাদের রাজনীতির মূল বিষয় বেগম খালেদা জিয়ার অসুস্থতা। সারাদেশে এত মানুষ অসুস্থ, সেগুলো নিয়ে কোন কথা নাই। বিরোধী দলের দায়িত্ব ছিল সমালোচনার মাধ্যমে দেশ যাতে আরো বিশুদ্ধভাবে পরিচালিত হয়, সেদিকে দৃষ্টিপাত করা। সেটি না করে তাদের রাজনীতিটা শুধুমাত্র বেগম জিয়ার অসুস্থতার মধ্যে আটকে আছে।’

‘আমি আল্লাহ’র কাছে প্রার্থনা করি তাদের রাজনীতিটা যেন বেগম জিয়ার স্বাস্থ্য থেকে মুক্তি পায়’, বলেন ড. হাছান মাহমুদ।

Reneta

তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে যদি অপরাজনীতি না থাকতো, বাংলাদেশে যদি সাম্প্রদায়িক রাজনীতি না থাকতো, বাংলাদেশে যদি সাংঘর্ষিক রাজনীতি না থাকতো, রাজনীতির নামে বিএনপি’র মানুষকে অবরুদ্ধ করে রাখা, মানুষের ওপর বোমা নিক্ষেপ করা, নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা করা, বাসে, ট্রেনে, লঞ্চে আগুন দেয়া, ঘুমন্ত মানুষের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করার এই অপরাজনীতি যদি বাংলাদেশে না থাকতো, বাংলাদেশ গত ১১ বছরে আরো বহুদূর এগিয়ে যেতে পারতো।’

আগামী মুজিববর্ষের অঙ্গীকার হবে বাংলাদেশ থেকে সমস্ত অপরাজনীতি ও সাম্প্রদায়িক অপশক্তিকে নির্মূল করা, বলেন তিনি।

ড. হাছান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে বাংলাদেশ ইপিপিতে পৃথিবীর ২৯তম অর্থনীতির দেশ। তাঁর নেতৃত্বে আমরা অর্থনৈতিক, সামাজিক, মানব উন্নয়ন সূচকসহ সমস্ত সূচকে পাকিস্তানকে অতিক্রম করেছি। আজকে পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে আক্ষেপ করে এবং বলে যে, আমরা বাংলাদেশ হতে চাই। আমরা এই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছিলাম, তারা এখন আক্ষেপ করে বাংলাদেশের দিকে তাকিয়ে, আর বলে যে, আমাদেরকে বাংলাদেশের মতো বানানোর চেষ্টা কর। এখানেই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সার্থকতা।

ঢাকা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জহিরুল হক পিলু’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ বক্তৃতা করেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অসুস্থতাখালেদা জিয়াতথ্যমন্ত্রীবিএনপিরাজনীতি
শেয়ারTweetPin

সর্বশেষ

গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে ইউপি সদস্য অপহরণ

এপ্রিল ২২, ২০২৬

কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এপ্রিল ২২, ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানে আর ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: নাছির উদ্দীন

এপ্রিল ২২, ২০২৬

তীব্র গরমে মানুষের পাশে দাঁড়ানোর এক মানবিক চিত্র

এপ্রিল ২২, ২০২৬

নতুন করে ইরানের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT