চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেগমগঞ্জের সেই নারী নির্যাতন মামলায় সোহাগ মেম্বারের জামিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৮ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০২১
- সেমি লিড, আদালত
A A
করোনাভাইরাস

নোয়াখালীর বেগমগঞ্জে এক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের মামলার আসামি স্থানীয় ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগ মেম্বারকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোম্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে এই জামিন আদেশ দেন। আদালতে আসমিপক্ষে শুনানি করেন আইনজীবী অজি উল্লাহ। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন।

আসমি পক্ষের আইনজীবী শুনানিতে বলেন, ‘সোহাগ মেম্বার ওই ঘটনায় সরাসরি জড়িত ব্যক্তি নন। তবে এলাকার মেম্বার হিসেবে ভিকটিম তার কাছে ঘটনাটি জানান। কিন্তু আসামি সোহাগ মেম্বার এবিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়নি বলে পুলিশ দণ্ডবিধির ২০২ ধারায় আসামির বিরুদ্ধে অভিযোগ আনে। যে ধারায় সর্বোচ্চ শাস্তি মাত্র ছয় মাস। যেখানে আসামি ৩ মাস হল কারাগারে রয়েছেন।

অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করে বলেন, ‘নারীকে নির্যাতনের ওই ঘটনাটি ৭১ এর নির্যাতনের ঘটনাকে হার মানায়।’

এর আগে গত ২ সেপ্টেম্বর নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে ঘরে ঢুকে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন, ধর্ষণের চেষ্টা ও ভিডিও ধারণ করে স্থানীয় একদল অপরাধী। এরপর গত ৪ অক্টোবর ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ভয়ে পালিয়ে বেড়ানো নির্যাতনের শিকার নারীকে উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে ওই নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি আইনে পৃথক তিনটি মামলা দায়ের করেন। এই মামলাগুলোর তদন্তভার পিবিআইকে দেওয়া হয়।

এরপর নারীকে বিবস্ত্র করে নির্যাতন এবং তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মামলায় ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পিবিআই। সেই ১৪ জনের মধ্যে জামাল উদ্দিন, আবদুর রব ওরফে চৌধুরী মিয়া, মিজানুর রহমান তারেক ও মোস্তাফিজুর রহমান আরিফ পলাতক। আর দেলোয়ার হোসেন দেলু, নূর হোসেন বাদল, মো. আব্দুর রহিম, মোহাম্মদ আলী ওরফে আবুল কালাম, ইসরাফিল হোসেন মিয়া, মাইন উদ্দিন সাজু, সামছুদ্দিন ওরফে সুমন, নূর হোসেন রাসেল, আনোয়ার হোসেন সোহাগ ও মোয়াজ্জেম হোসেন ওরফে সোহাগ মেম্বার কারাগারে রয়েছেন।

Reneta

এই মামলার দুই আসামি দেলোয়ার হোসেন দেলু ও মোহাম্মদ আলী ওরফে আবুল কালামের বিরুদ্ধে ধর্ষণ মামলার অভিযোগপত্র জমা দেওয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারী নির্যাতননোয়াখালিহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT