বাংলাদেশ

নারী নির্যাতন প্রতিরোধে হটলাইনে প্রাপ্ত অভিযোগে পুলিশের তাৎক্ষণিক ব্যবস্থা

পুলিশের হটলাইন ফোন হাতে ধরা, জরুরি সেবা সংক্রান্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

একজনের হাতে ধরা রয়েছে লাল রঙের পুলিশ হটলাইন ফোন, জরুরি সেবা জন্য ব্যবহৃত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নারী নির্যাতন প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে চালু হওয়া হটলাইনে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিয়েছে পুলিশ। চালু হওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ে ১০৩টি অভিযোগ গৃহীত হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নারী নির্যাতন প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পুলিশ হেডকোয়ার্টার্স গতকাল সোমবার বিকেল ৪টা থেকে হটলাইন চালু করে। আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ১০৩টি অভিযোগ গৃহীত হয়েছে। প্রাপ্ত অভিযোগের যেসকল ক্ষেত্রে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ প্রয়োজন সেক্ষেত্রে সংশ্লিষ্ট থানার অফিসারকে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। যেগুলোর ক্ষেত্রে তাৎক্ষণিক প্রতিকার প্রয়োজন হয়নি সেক্ষেত্রে প্রয়োজনীয় আইনগত পরামর্শ প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, গৃহীত ১০৩টি অভিযোগের মধ্যে ৬২টি অভিযোগ অপ্রাসঙ্গিক (যেমন কারও টেলিফোন নম্বর চাওয়া, বেসরকারি হাসপাতালের ডাক্তারের নাম ও মোবাইল নম্বর চাওয়া ইত্যাদি)।

হটলাইন নম্বরসমূহে (০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২) অপ্রাসঙ্গিক অভিযোগ না করার জন্য অনুরোধ করা হলো।

বিষয়:নারী নির্যাতন নারী নির্যাতন প্রতিরোধে হটলাইন চালু হটলাইন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…