চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেঁচে গেলে ঘটনাগুলো নিয়ে সিনেমা বানাবো: কানজয়ী আফগান নির্মাতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৯ পূর্বাহ্ণ ১৮, আগস্ট ২০২১
বিনোদন
A A
আফগান নির্মাতা হাসিমুখে হাসছেন, ক্যামেরার দিকে তাকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগান নারী নির্মাতা শাহরবানু সাদাত প্রাণ ভয়ে পরিবার নিয়ে কাবুল ছেড়ে পালানোর চেষ্টা করছেন। এক একটা দিন কাটছে দুঃস্বপ্নের মতো। হলিউড রিপোর্টারে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন তার উৎকণ্ঠার কথা।

আফগানিস্তানের সবচেয়ে জনপ্রিয় নির্মাতাদের একজন শাহরবানু সাদাত। ২০১৬ সালে পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী কান চলচ্চিত্র উৎসবে ‘উলফ অ্যান্ড শিপ’ ছবির জন্য ‘ডিরেক্টরর্স ফোর্টনাইট’ পুরস্কার জিতেছিলেন তিনি। তিন বছর পরে ‘দ্য অরফানেজ’-এর জন্য আবারও ‘ডিরেক্টরর্স ফোর্টনাইট’ পুরস্কার জিতেছিলেন শাহরবানু সাদাত।

হলিউড রিপোর্টারকে নির্মাতা জানিয়েছেন, তিনি এখন অপেক্ষায় আছেন এয়ারপোর্ট খোলার। বিমান চালু হলেই তিনি দেশ ছাড়বেন পরিবার নিয়ে। তিনি বলেন, ‘সমস্যা হলো এয়ারপোর্টে কীভাবে যাব আর কীভাবে বিমান পর্যন্ত পৌঁছব। এয়ারপোর্টের প্রথম চেকপয়েন্ট তালেবানদের দখলে। পুরো এয়ারপোর্টে জুড়ে আরও অনেকগুলো চেকপয়েন্ট আছে।

Banglabid

শাহরবানু জানান, বিশ্বের নানা যায়গায় তার বন্ধুরা আছেন। সবাই নিজ নিজ অবস্থান থেকে তাকে সাহায্য করার চেষ্টা করছেন। এত দ্রুত এমন ঘটনা ঘটে যাবে তা কল্পনাও করেননি নির্মাতা। তিনি বলেন, ‘চমকে যাওয়ার মতো বিষয়। এত দ্রুত সব হবে তা ভাবতেও পারিনি। অন্তত একটা মাস পাওয়া যেত।’

নির্মাতা জানান, তিনি দেশ ছাড়ার আমন্ত্রণ পেয়েছিলেন। কিন্তু সেটা ফিরিয়ে দিয়েছিলেন। কারণ পরিবারসহ যাওয়ার অনুমতি পাননি তিনি।

পরিস্থিতির ভয়াবহতা সম্পর্কে ধারণা দেয়ার জন্য নির্মাতা জানান, বাড়ির কাছে এক ব্যাংকে গিয়ে তিনি দেখেছেন, পাঁচ থেকে দশ জন গ্রাহকের বদলে পাঁচশ মানুষ টাকা তোলার চেষ্টা করছেন। পরিস্থিতি সামাল দিতে না পেরে ব্যাংক থেকে ধাক্কা দিয়ে রাস্তায় বের করে দেয়া হচ্ছে গ্রাহকদের। বাইরে দাঁড়িয়ে আছে তালেবানদের গাড়ি। গাড়িতে তাদের পতাকা লাগানো।

Reneta

শাহরবানু আরও বলেন, ‘আমি যদি এই যাত্রায় বেঁচে যাই, তাহলে এই ঘটনাগুলো নিয়ে সিনেমা তৈরি করবো। আমার সিনেমা বদলে যাবে চিরদিনের জন্য। আমার নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। বাঁচতে পারলে এখন যা দেখছি সেগুলো সিনেমায় তুলে ধরতে পারবো, পৃথিবীকে জানাতে পারবো।’

নির্মাতার মতে, তালেবানদের এই উত্থানের প্রভাব নারীদের ওপর পড়বেই। সিনেমাও থেমে যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানকান চলচ্চিত্র উৎসবতালেবানলিড বিনোদনশাহরবানু সাদাত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুষ্টিয়ার চরাঞ্চলের ১৭ গ্রাম বন্যাকবলিত

পরবর্তী

‘অমানুষ’-এর শুটিং শেষ হচ্ছে

পরবর্তী
বাংলাদেশি অভিনেতা ও অভিনেত্রীরা প্রকৃতির মাঝে শুটিং সেটে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

'অমানুষ'-এর শুটিং শেষ হচ্ছে

ব্ল্যাক জ্যাং এর র‍্যাপ গানের নতুন রূপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন রূপে র‍্যাপ গান নিয়ে এলো 'ব্ল্যাক জ্যাং'

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT