বিনোদন

বৃহস্পতিবার দুপুরে রিয়াজ-পূর্ণিমার ‘মেঘের পরে মেঘ’

রিয়াজ ও পূর্ণিমার নাটকীয় দৃশ্য, দুইজনের মুখোমুখি অবস্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াজ ও পূর্ণিমা নাটকীয় দৃশ্যে মুখোমুখি, নাটকের দৃশ্যের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রখ্যাত কথাসহিত্যিক রাবেয়া খাতুনের মুক্তিযুদ্ধভিত্তিক জনপ্রিয় উপন্যাস ‘মেঘের পর মেঘ’ অবলম্বনে খ্যাতনামা চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম নির্মাণ করেন চলচ্চিত্র ‘মেঘের পরে মেঘ’। বিজয়ের মাসে আবারও চলচ্চিত্রটি দেখার সুযোগ পাচ্ছেন দর্শক।

ইমপ্রেস টেলিফিল্ম এর ব্যানারে নির্মিত ২০০৪ সালে মুক্তিপাওয়া এই চলচ্চিত্রটি তৎকালীন সময়ে সব মহলে সমাদৃত। এরআগেও বহুবার টেলিভিশন পর্দায় চলচ্চিত্রটি দেখেছেন দর্শক। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুর ৩টা ৩০ মিনিটে আবারও চলচ্চিত্রটি দেখানো হবে চ্যানেল আইয়ের পর্দায়।

‘মেঘের পরে মেঘ’ ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেন রিয়াজ। মুক্তিযোদ্ধার চরিত্রে তার অভিনয় প্রশংসা পায়। রিয়াজের ফিল্ম ক্যারিয়ারের অন্যতম একটি আলোচিত ছবি ‘মেঘের পরে মেঘ’। একইসঙ্গে চিত্রনায়িকা পূর্ণিমাও এই ছবিতে অভিনয় করে দারুণ প্রশংসিত হন।

রিয়াজ-পূর্ণিমা ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, শহীদুল আলম সাচ্চু, রাজীব, প্রবীর মিত্র প্রমুখ।

বিষয়:চাষী নজরুল ইসলাম পূর্ণিমা প্রবীর মিত্র বিজয়ের মাস মাহফুজ আহমেদ মেঘের পরে মেঘ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…