বিনোদন

বৃহস্পতিবার চরকিতে আসছে বছরের আলোচিত ছবি

রেহানা সিনেমার চরিত্রের এক নারী মুখের ছবি, গভীর চিন্তাভাবনা প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্মল আলোতে রেহানা চরিত্রের নারী মুখের ছবি, সিনেমার দৃশ্যের অংশ, মনোযোগী ও ভাবুক।. Channel i News – চ্যানেল আই নিউজ

পূর্ব ঘোষণা অনুযায়ি বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে দেশীয় ওটিটি প্লাটফর্ম চরকিতে স্ট্রিমিং হতে যাচ্ছে বছরের সবচেয়ে আলোচিত বাংলা ছবি ‘রেহানা মরিয়ম নূর’। 

প্রথম বাংলাদেশী সিনেমা হিসেবে ৭৪তম কান চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়েই খবরের শিরোনাম হয় আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত এই ছবিটি।

গেল মাসে মহা ধুমধামে প্রেক্ষাগৃহেও মুক্তি পায় ‘রেহানা মরিয়ম নূর’। অবশেষে ওটিটিতে আসতে চলেছে ছবিটি।

চরকি থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাত ৮ টায় ছবিটি দর্শক স্ট্রিমিং করতে পারবেন।

১২ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় বিদেশের বিভিন্ন উৎসবে সম্মাননা অর্জন করা সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন আজমেরী হক বাঁধন।

সিনেমার কাহিনি আবর্তিত হয়েছে বেসরকারি মেডিক্যাল কলেজের শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে। সেখানে রেহানা একজন মা, মেয়ে, বোন ও শিক্ষক।

এক সন্ধ্যায় কলেজ থেকে বের হয়ে তিনি এমন এক ঘটনা প্রত্যক্ষ করেন, যা তাকে প্রতিবাদী করে তোলে। এক ছাত্রীর পক্ষ নিয়ে সহকর্মী শিক্ষকের বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য হন রেহানা। একই সময়ে তার ছয় বছরের মেয়ের বিরুদ্ধে স্কুল থেকে রূঢ় আচরণের অভিযোগ করা হয়। এমন অবস্থায় রেহানা তথাকথিত নিয়মের বাইরে থেকে সেই ছাত্রী ও তার সন্তানের জন্য ন্যায়বিচার খুঁজতে থাকেন।

‘রেহানা মরিয়ম নূর’র চিত্রনাট্য ও সম্পাদনা করেন পরিচালক সাদ নিজেই। বাঁধন ছাড়া আরও অভিনয় করেন আফিয়া জাহিন জাইমা, কাজী সামি হাসান, আফিয়া তাবাসসুম বর্ণ, ইয়াছির আল হক ও সাবেরী আলম।

বিষয়:আজমেরী হক বাঁধন আফিয়া তাবাসসুম বর্ণ আবদুল্লাহ মোহাম্মদ সাদ ইয়াছির আল হক কাজী সামি হাসান চরকি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…