চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টি ভেজা ঘর: একটি ঘর কিংবা স্বপ্নভঙ্গের গল্প

কাওসার আহমেদকাওসার আহমেদ
৭:২৯ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

একটা ঘরের স্বপ্ন কে না দেখে? ছোট্ট একটা সংসারে নিজেদের একটা ঘর থাকবে, জীবন সঙ্গীকে নিয়ে সেই ঘরে সুন্দর একটি সংসার গড়ে তুলবে। সাথে থাকবে এক বুক ভালোবাসা! ঠিক দুটো বাবুই পাখি থাকে যেমন, তাদের নিজেদের বাসায়। কবির ভাষায়, ‘নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাঁসা’।

আনিসুর রহমান মিলন আর মিম মানতাসা’র তেমনই ছোট্ট একটি সংসার। সে সংসারে আছে ভালোবাসা, আছে এক মুঠো স্বপ্ন। শুধু নেই নিজেদের একটি ঘর। দিন কাটে তাদের খুব সাধারণ নিয়মে। দু’বেলা দু’মুঠো ডাল ভাত খেয়ে।

তবু তারা স্বপ্ন দেখে, একদিন তাদের নিজেদের একটি ঘর হবে। সেই ঘরে টাকা পয়সার অভাব থাকলেও ভালোবাসার কোনো অভাব থাকবে না। ছোট একটা চাকরি করা মিলনের পাশাপাশি তার স্ত্রী মিম ও শুরু করে নতুন একটি কাজ। স্বপ্নটা যে তাদের পূরণ করতেই হবে!

এরই মধ্যে এক ফ্ল্যাট বিক্রির এজেন্সির সাথে পরিচয় হয় তাদের। অল্প টাকায় অনেক সুযোগ সুবিধা সম্পন্ন ফ্ল্যাট কেনার বিশাল একটা অফার পায় তারা। এগোতে থাকে তাদের স্বপ্ন পূরণের পথ! কিন্তু হটাৎ এক ঝড়ে সবকিছু যেন ছিন্ন ভিন্ন হয়ে যায়! পরাজিত এক স্বামীর চোখ বেয়ে নেমে আসে অশ্রু। অন্ধকার নেমে আসে একটি সাজানো গোছানো সংসারে।

তারপর কী হয়? অন্ধকারেই কি ঢেকে যায় একটি স্বপ্নে বিভোর সংসার? নাকি অন্ধকারকে ছাপিয়ে ভালোবাসা জয় করে নেয় সবকিছু? অন্ধকারেও খেলে যায় আলোয় ঝলকানি? নতুন করে বোনা হয় স্বপ্ন? জানতে হলে দেখতে হবে ‘বৃষ্টি ভেজা ঘর’ টেলিফিল্মটি।

এটি’র গল্প লিখেছেন রায়হান আসাদ। নির্মাণ করেছেন মাহমুদ দিদার। এতে অভিনয় করেছে আনিসুর রহমান মিলন, মিম মানতাসা, জয়ন্ত চট্টোপাধ্যায়, সম্পা রেজা প্রমূখ।

Reneta

টেলিফিল্মটি গত ঈদে চ্যানেল আইয়ে প্রচার হওয়ার পর থেকে পাওয়া যাচ্ছে চ্যানেল আই-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে:

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চ্যানেল আইমিম মানতাশামিলনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক জয়ের পর যা বললেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT