আন্তর্জাতিক

বৃষ্টি বোমার জন্য প্রস্তুত হচ্ছে সিডনিবাসী!

বৃষ্টি বোমার জন্য প্রস্তুত হচ্ছে সিডনিবাসী!

সিডনী শহরের স্বপ্নের বসন্ত শেষ হতে যাচ্ছে। স্থানীয় সময় সোমবার বিকেল থেকেই শহরটিতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। রাতভর চলবে এই দমকা হাওয়ার বৃষ্টিপাত।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের কিছু অংশে তিন মাস বৃষ্টিপাত সবচেয়ে ভারী হবে। বিকেল চারটা নাগাদ উপকূলের কিছু অংশে এই বৃষ্টিপাত ১০০ মিমি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বিকেলে ঘণ্টায় ৪৫ কিমি বেগে ঝড়টি আঘাত হানবে, সন্ধ্যা নাগাদ সেটি ৩০ কিলোমিটার বেগে নেমে আসবে।

আবহাওয়াবিদ ক্রেগ ম্যাকিন্টোস ডেইলি মেইল অস্ট্রেলিয়াকে বলেছেন, মধ্য উত্তর উপকূলের দক্ষিণে যে কোনও জায়গায় সোমবার সন্ধ্যায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও তা ১৫-৩০ মিমি বৃষ্টি হতে পারে।

তিনি আরও বলেন, মঙ্গলবার বৃষ্টিপাত আরও বাড়তে পারে। মাঝে মাঝে ঝড়ও বইতে পারে।

এছাড়া আগামীকাল ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের বেশিরভাগ অংশ উত্তর দিকে হতে পারে। তাপমাত্রা সর্বাধিক ১৩ ডিগ্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। শীতল আবহাওয়ার জন্য তাই সিডনিবাসীকে এখনই প্রস্তুতি থাকতে বলা হচ্ছে।

তবে শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাত থাকলেও শনি এবং রোববার থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে মনে করছে আবহওয়া অফিস।

বিষয়:অস্ট্রেলিয়া বৃষ্টি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…