চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টিবিঘ্নিত ফতুল্লা টেস্ট ড্রয়ের পথে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৫ অপরাহ্ণ ১৩, জুন ২০১৫
স্পোর্টস
A A

বৃষ্টির কারণে এখনও শুরু হয়নি বাংলাদেশ-ভারত সিরিজের একমাত্র টেস্টের পঞ্চমদিনের খেলা। খুব নাটকীয় কিছু না ঘটলে বৃষ্টিবিঘ্নিত ফতুল্লা টেস্ট ড্রয়ের দিকেই এগিয়ে যাচ্ছে।  গত চার দিনে দুই দলের একটি করে ইনিংসও শেষ হয়নি। ভারত ৬ উইকেটে ৪৬২ রান করে ইনিংস ঘোষণা করলে বাংলাদেশ ব্যাট করতে নেমে ৩ উইকেটে সংগ্রহ করে ১১১ রান।

বাংলাদেশ আজ ৫ম ও শেষদিনে সাত উইকেট হাতে নিয়ে ব্যট করতে নামবে।

এর আগে বাংলাদেশ-ভারত একমাত্র টেস্ট ম্যাচটির চতুর্থ দিনের খেলা বৃষ্টির কারণে বিকাল ৪ টায় সমাপ্ত ঘোষণা করা হয়েছে। বেলা ১১ টা ৫০ মিনিটে শুরু হওয়া মধ্যাহ্ন বিরতির পরে মেঘাচ্ছন্ন আবহাওয়া এবং বৃষ্টিপাতের কারণে খেলা আর মাঠে গড়ায়নি।

রোববার ফতুল্লা টেস্টের পঞ্চম দিনে ৩৫১ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামবে বাংলাদেশ। বাংলাদেশের প্রথম ইনিংসে এখন পর্যন্ত সফলতম ব্যাটসম্যান উদ্বোধন করতে নামা ইমরুল কায়েস ৯৮ বলে ৫৯ রান সংগ্রহ করেছেন। তাকে সঙ্গ দেয়া সাকিব আল হাসান ৪ বল খেলে এখনো রানের খাতা খুলতে পারেননি।

চতুর্থ দিনের খেলায় শুরুতেই হোঁচট খায় টাইগাররা। উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল মাত্র ১৯ রান করেই রবিচন্দ্রন অশ্বিনের বোলে স্ট্যাম্পিং এর শিকার হয়ে আউট হন। পরে মমিনুল হক ৫৪ বলে ৩০ রান করে হরভজনের শিকার হন। মমিনুলের বিদায়ের পর অধিনায়ক মুশফিকুর রহিম ২ রান করেই অশ্বিনের দ্বিতীয় শিকার হয়ে রহিত শর্মার তালুবন্দি হন।

এর আগে চতুর্থ দিনের শুরুতেই ইনিংস ঘোষণা করে ভারত। বৃষ্টিবিঘ্নিত টেস্টের তৃতীয় দিন শেষে ভারতের সংগ্রহ দাড়িয়েছিলো ৬ উইকেট হারিয়ে ৪৬২ রান।

Reneta

বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, সৌম্য সরকার, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), শুভাগত হোম, জুবায়ের হোসেইন, তাইজুল ইসলাম, মোহাম্মদ শহিদ।

ভারত একাদশ:
শিখর ধাওয়ান, মুরালি বিজয়, রহিত শর্মা, বিরাট কোহলি ( অধিনায়ক), অজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, হরভজন সিং, উমেশ জাদাব, ইশান্ত শর্মা, বরুণ অ্যারন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ভারত ক্রিকেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উরুগুয়ে জিতলেও আর্জেন্টিনার ড্র

পরবর্তী

সাংবাদিক হাবিবুর রহমান মিলন আর নেই

পরবর্তী

সাংবাদিক হাবিবুর রহমান মিলন আর নেই

গোপন গোয়েন্দা তথ্য ফাঁসে বিপাকে যুক্তরাজ্য

সর্বশেষ

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

দ্বিতীয়বার বিয়ে করলেন জেনিফার উইনগেট

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শাপলা চত্বর হত্যাযজ্ঞ ছিল পরিকল্পিত, প্রধান আসামি শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে ফেসবুকে বড় ধরনের বিভ্রাট, লগইনে সমস্যা

জুলাই ১৯, ২০২৬

স্পেনের হাতেই বিশ্বকাপ দেখতে চান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT