বিনোদন

বুধবার দুপুরে তাসনিয়া-মিশুর ‘প্রতিবিম্ব’

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ৩টা ৫ মিনিটি চ্যানেল আইয়ে তুহিন হোসেনের টেলিছবি ‘প্রতিবিম্ব’

প্রতিবিম্ব সিনেমার পোস্টার যেখানে দুইজন মুখোমুখি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বুধবার দুপুরে তাসনিয়া-মিশুর ‘প্রতিবিম্ব’ সিনেমার পোস্টার, যেখানে মুখোমুখি দুই চরিত্রের ছবি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মিজানের পৃথিবীটা সাদা এবং কালো দুই ভাগে বিভক্ত। ধূসর কিছু তার জগতে নেই। মিজানকে ছোটবেলায় তার বাবা বলেছিলেন- সবসময় সাদা দিকটায় থাকতে না হলে আয়নায় মুখ দেখা যাবে না! সেই যে মিজানের সততার পথে চলা শুরু হয়ে তা আজও থামেনি।

মিজান এখন প্রবীণ সরকারি ইঞ্জিনিয়ার। স্ত্রী রিমা, সদ্য ১৮ ছোঁয়া ছেলে তমাল আর মেয়ে তিন্নিকে নিয়ে তার সংসার। সংসার কি তার সুখের! না। মিজানদের সরকারি কোয়ার্টারে আশেপাশে সবাই যখন বাড়ি গাড়ি এসি হাঁকিয়ে বেজায় ভাব দেখিয়ে চলাফেলা করে তখন মিজান মাথা উঁচু করে বেঁচে থাকাকেই শান্ত্বনা বলে মনে করে।

আসলে ওরা এইসব সুখই উপহার পায়। ঘুষ খাওয়া কালো হতে পারে, উপহার পাওয়া তো ধূসর অবস্থান। কিন্তু মিজান ধূসর হতে পারে না। তাই রিমা, তমাল আর তিন্নি তাদের সাথে মিজান মোকাবিলাও করতে পারে না। পৃথিবী যত এগোচ্ছে চাহিদা তত বাড়ছে। মিজানের বেতন তো সেভাবে বাড়ে না।

মধ্য বিত্তের এমন টানাপোড়েন ও মনস্তত্ব নিয়ে মুনতাহার বৃত্তার রচনায় তুহিন হোসেনের পরিচালনায় টেলিছবি ‘প্রতিবিম্ব’।

যেখানে মিজানের চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মনিরা ইউসুফ মেমী, মিশু সাব্বির ও তাসনিয়া ফারিন প্রমুখ। চ্যানেল আইয়ে টেলিছবিটি দেখানো হবে বুধবার দুপুর ৩টা ৫ মিনিটে।

উল্লেখ্য, টেলিফিল্মটি ২০১৮ সালের ঈদুল আযহায় চ্যানেল আইতে প্রচারিত হয়েছিল।

বিষয়:তাসনিয়া ফারিন মনিরা ইউসুফ মেমী মিশু সাব্বির শহীদুজ্জামান সেলিম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…