চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুধবার থেকে ২৫ টাকা দরে আলু বিক্রি করবে টিসিবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫১ পূর্বাহ্ণ ২১, অক্টোবর ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A
আলু

আলু

বুধবার থেকে ২৫ টাকা দরে সরকারি বিপণন সংস্থা (টিসিবি) আলু বিক্রয় শুরু করবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নির্দেশে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ট্রাক সেলের মাধ্যমে টিসিবি আলু বিক্রয় শুরু করবে।

তবে একজন ক্রেতা কেবল ২ কেজি আলু কিনতে পারবেন টিসিবির ট্রাক থেকে।

আলু ছাড়াও টিসিবি পেঁয়াজ, ভোজ্যতেল, চিনি, মশুর ডাল নির্ধারিত সাশ্রয়ী মূল্যে বিক্রয় করবে।

সরবরাহ সংকটের অযুহাতে হুট করে দাম বেড়ে গেছে আলুর। ২০ থেকে ২৫ টাকা কেজির আলুর দাম বেড়ে ৫০ থেকে ৫৫ টাকা পর্যন্ত হয়েছে।

Reneta

এরপর গত গত ৭ অক্টোবর প্রতিকেজি আলুর খুচরা মূল্য ৩০ নির্ধারণ করে দিয়েছিল সরকার। একই সঙ্গে পাইকারি পর্যায়ে এককেজি আলুর দাম ২৫ ও কোল্ডস্টোরেজ পর্যায়ে ২৩ টাকা বেঁধে দেয়া হয়।

কিন্তু এই দরে আলু বিক্রি করেনি ব্যবসায়ীরা। পাইকারি ও খুচরা বাজারে বাড়তি ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হয়েছে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটি।

এ কারণে দাম নিয়ন্ত্রণে মাঠে নামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্ততর ও প্রশাসনের একাধিক টিম। তাই অভিযান ও জরিমানার প্রতিবাদে ব্যবসায়ীদের আলু বেচাকেনা বন্ধ রেখেছেন।

এরপর মঙ্গলবার আবার ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করে
খুচরা পর্যায়ে আলুর দর পুনরায় নির্ধারণ করে দিয়েছে সরকার।

৫ টাকা বাড়িয়ে প্রতি কেজি আলুর নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা। এছাড়া প্রতি কেজি আলুর দাম হিমাগার পর্যায়ে ২৭ টাকা এবং পাইকারি বাজারে ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার থেকে নতুন এই দরে বাজারে আলু বিক্রি করতে হবে বলে জানিয়ে দেয়া হয়েছে ব্যবসায়ীদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলুখুচরা পর্যায়ে আলুর দামটিসিবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT