চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বীরাঙ্গনা রমা চৌধুরীকে দেখতে হাসপাতালে ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০১ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০১৮
চট্টগ্রাম, জনপদ
A A

চট্টগ্রাম প্রতিনিধি: একাত্তরের জননী খ্যাত চট্টগ্রামের বিশিষ্ট লেখিকা বীরাঙ্গনা রমা চৌধুরীকে দেখতে হাসপাতালে যান বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বীরাঙ্গনা রমা চৌধুরীর চিকিৎসার খোঁজ খবর নিয়ে সরকারের পক্ষ থেকে তার চিকিৎসার সব ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন তিনি।

রোববার চট্টগ্রামের মেডিকেল সেন্টারে রমা চৌধুরীকে দেখতে আসেন তিনি।

গুরুতর অসুস্থ অবস্থায় দুই সপ্তাহ ধরে চট্টগ্রাম মহানগরীর মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন রমা চৌধুরী। গতবছর ডায়াবেটিকসহ বিভিন্ন রোগে আক্রান্ত হলে তাকে ৪ বার হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ গত ২৫ ডিসেম্বর বাসায় পড়ে গিয়ে তার কোমরের হাড় ভেঙ্গে যায়। সঙ্গে সঙ্গে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও তাকে চিকিৎসা না দিয়ে ৪ঘন্টা ফেলে রেখেছিলো হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর কোন চিকিৎসা না করিয়ে রমা চৌধুরী ক্ষুব্ধ হয়ে চমেক হাসপাতাল ছেড়ে প্রাইভেট মেডিকেল সেন্টারে ভর্তি হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, চট্টগ্রাম সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী, বিএমএ সভাপতি ডা. মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী, মেডিকেল সেন্টারের ডা. হাসানুল বান্না, রমা চৌধুরীর ছেলে জহর লাল চৌধুরী, প্রকাশক আলাউদ্দিন খোকন, সুমন চৌধুরী সহ অন্যরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বীরাঙ্গনাবীরাঙ্গনা রমা চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

জুলাই ২৪, ২০২৬

বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অটোনমিক নিউরোপ্যাথি, এটা কী রোগ?

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT