রণবীর-দীপিকা এখন স্বামী-স্ত্রী। কিন্তু তাদের বিয়ের মুহূর্তটা দেখার জন্য অপেক্ষায় ছিলেন অনেকে। বর-কনের বেশে কেমন লাগছে তাদের, তা দেখার জন্য যেন হাঁসফাঁস করছিল সবাই। তবে অজানা কারণে বিয়ের সময় কোনো ছবি দেননি এই নব দম্পতি। কেন এমন সিদ্ধান্ত নিলেন তারা?
অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করছে দীপবীর। তবে পাওয়া গেছে মাত্র দুটি ছবি। কিন্তু বাকি ছবি কেন এখনো প্রকাশ পায়নি এবার উদঘাটন হলো সেটিও!
বিয়ের বেশ কিছুদিন আগেই এই নবদম্পতি ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছিলেন বিয়ের অনুষ্ঠানে মোবাইল ফোন ও ক্যামেরা নিষিদ্ধ। কিন্তু এর সঠিক কোনো কারণ তারা সে সময় প্রকাশ করেননি। অবশেষে প্রকাশ পেল সেই কারণ। মহৎ একটি উদ্দেশ্য নিয়েই তারা এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন বলে বিভিন্ন খবরে প্রকাশ পেয়েছে।
আর সেই মহৎ উদ্দেশ্য হলো, দীপবীরের অপ্রকাশিত ছবিগুলো তোলা হবে নিলামে। নিলামের পর যে পরিমাণ অর্থ তারা পাবেন, তা একটা দাতব্য সংস্থাকে দান করবেন এই দম্পতি!
মূলত ঘটনা হচ্ছে, দীপিকা পাড়ুকোনের ‘দ্য লিভ লাভ লাফ ফাউন্ডেশন’নামে একটি দাতব্য সংস্থা রয়েছে। যার প্রতিষ্ঠাতা দীপিকা নিজেই। এই সংস্থার কাজ হচ্ছে মানসিক অবসাদ থেকে মানুষকে বাইরে বের করে আনা। গ্রামেগঞ্জে গিয়ে সংস্থাটি বহু মানুষের পাশে দাঁড়িয়েছে।
কাজেই নবদম্পতির ইচ্ছা, বিয়ের ছবিগুলো তারা নিলামে তুলবেন। তা থেকে যা আয় হবে, সেটা তারা ‘দ্য লিভ লাভ লাফ ফাউন্ডেশন’-এ দান করবেন। কেননা, একটা সময় অভিনেত্রী দীপিকা নিজেও নাকি মানসিক অবসাদগ্রস্ত ছিলেন। তাই তিনি মনে করেন, এটা লজ্জার কোনো বিষয় নয়। বরং আর পাঁচটা রোগের মত মানসিক অবসাদও একটা রোগ।
কাজেই দীপিকা সিদ্ধান্ত নিয়েছেন, যে পত্রিকা তাদের বিয়ের ছবির জন্য বেশি দর হাকাবেন তারাই পাবেন এই ছবিগুলো।








