জনপদ

বিয়ের অনুষ্ঠানে খাবার খেয়ে অসুস্থ শতাধিক

বিয়ের অনুষ্ঠানে খাবার খেয়ে অসুস্থ শতাধিক

মুন্সীগঞ্জ সদরের বাগেশ্বর এলাকায় বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে নারী-শিশুসহ শতাধিক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থদের মধ্যে ৫০ জনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালী ইউনিয়নের বাগেশ্বর এলাকার আলী কমিউনিটি সেন্টারে শনিবার বিয়ের অনুষ্ঠানে খাবার খেয়ে বর ও কনে পক্ষের অতিথিরা অসুস্থ হয়ে পড়েন।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শৈবাল বসাক জানান: শনিবার সন্ধ্যার পর থেকে অসুস্থ নারী, পুরুষ ও শিশুরা হাসপাতালে আসতে শুরু করে। রোববার সকাল পর্যন্ত অসুস্থ বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থদের মধ্যে ৫০ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অসুস্থরা পেট ব্যথা ও বমি নিয়ে হাসপাতালে আসেন।

বিষয়:অসুস্থ খাবার বিয়ে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…