ইনজুরি কাটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগার একাদশে ফিরেছেন তরুণ টাইগার পেস সেনসেশন মুস্তাফিজুর রহমান। বিশ্বমঞ্চে এটিই মুস্তাফিজের প্রথম ম্যাচ।
সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য সাময়িক নিষিদ্ধ সানি-তাসকিনের বিকল্প হিসেবে মুস্তাফিজকে মাঠে নামানোর বিকল্প ছিলো না বাংলাদেশের সামনে। তবে তার ইনজুরি এখনও পুরোপুরি সেরে ওঠেছে কিনা তা এখন পর্যন্ত নিশ্চিত নয়।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছিলেন, আমাদের সামনে বিকল্প নেই। মুস্তাফিজকে নামাতেই হচ্ছে। সে যদি ২০ ভাগও ফিট থাকে তাহলে আমরা তাকে মাঠে নামাবো।
আশার কথা হচ্ছে, টাইগার এ বিস্ময় বালক মুস্তাফিজকে খেলা হয়নি অজিদের। তাই তামিম-তাসকিনের অনুপস্থিতিতে পুরো বাংলাদেশ তাকিয়ে থাকবে মুস্তাফিজের দিকে।






