ক্রিকেট

বিসিসিআই’র ডিজিটাল স্বত্ত্ব পেতে মরিয়া ফেসবুক-গুগল

বিসিসিআই’র ডিজিটাল স্বত্ত্ব পেতে মরিয়া ফেসবুক ও গুগল বিসিসিআই’র ডিজিটাল স্বত্ত্ব পেতে মরিয়া ফেসবুক ও গুগল

বিসিসিআই’র ডিজিটাল স্বত্ত্ব পেতে মরিয়া ফেসবুক-গুগল

ভারতীয় ক্রিকেট মানেই কাড়ি কাড়ি টাকা। সেই বাজার ধরতে হন্নে হয়ে থাকে বড় বড় সব কোম্পানি। গত বছরের এপ্রিলেই ভারতীয় কোম্পানি স্টারকে সরিয়ে বিসিসিআই’র সঙ্গে ৫ বছরের চুক্তি করে চীনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা অপ্পো। ভারতীয় ক্রিকেট বোর্ড এবং অপ্পোর মধ্যে চুক্তিটি ১০৭৯ কোটি টাকার।

এবার আগামী ৫ বছরের জন্য বিসিসিআইয়ের ডিজিটাল স্বত্ত্ব কেনার জন্য মরিয়া লড়াইতে মুখোমুখি ফেসবুক ও গুগল। তবে চারটি সংস্থা আছে এই দৌড়ে। ফেসবুক ও গুগলের সঙ্গে লড়াইয়ে রয়েছে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির জিও ইনফোকম লিমিটেড ও হটস্টার।

২০১৮’র এপ্রিল থেকে ২০২৩’র মার্চ পর্যন্ত ডিজিটাল স্বত্ত্ব দেয়া হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। বিসিসিআই’র পক্ষ থেকে এই মর্মে প্রথম টেন্ডার ডাকা হয়েছিল চলতি বছরের ২০ ফেব্রুয়ারি। এরপর দ্বিপাক্ষিক অধিকারের ই–অকশন ২৭ মার্চ থেকে পিছিয়ে দেয়া হয় ৩ এপ্রিল।

এই ই–অকশনের তিনটি ভাগ রয়েছে। প্রথম ভাগটি হল গ্লোবাল টেলিভিশন রাইটস এবং রো ডিজিটাল রাইটস প্যাকেজ, দ্বিতীয়টিতে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ডিজিটাল রাইটস প্যাকেজ, তৃতীয়ত গ্লোবাল কনসলিডেটেড রাইটস প্যাকেজ।

বিসিসিআই’র সূত্রে টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে, প্রথম বছরের জন্য প্রতিটি খেলার ডিজিটাল স্বত্ত্বের বেস প্রাইস হবে ৮ কোটি টাকা। পরবর্তী ৪ বছরের জন্য প্রতিটা খেলার জন্য বেস প্রাইস নেমে আসবে ৭ কোটিতে।

অন্যদিকে টেলিভিশন স্বত্ত্বের জন্য প্রথম বছরের বেস প্রাইস হবে ৩৫ কোটি টাকা ম্যাচ পিছু। পরের ৪ বছরের জন্য তা গিয়ে দাঁড়াবে ম্যাচ পিছু ৩৩ কোটি টাকায়।

বিষয়:বিসিসিআই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…