বিসিবি পরিচালক মাহবুবুল আনামের সম্পদের বিবরণী চেয়ে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুদকের পক্ষ থেকে এ নোটিশ দেয়া হয়।
জানা যায়, দুর্নীতির অভিযোগে তাকে কয়েক দফা ডেকে পাঠালেও সাড়া দেননি মাহবুবুল আনাম। এ অবস্থায় তার স্থাবর-অস্থাবর সম্পদের বিবরণী জমা দিতে বলা হয়েছে।
এরপরও সম্পদের বিবরণী জমা না দিলে মাহবুবুল আনামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে দুদক।









