ক্রিকেট

বিসিবি নির্বাচন থেকে সরে গেলেন শওকত আজিজ রাসেল

শওকত আজিজ রাসেল ব্যক্তিগত ছবি, পেশাদার পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শওকত আজিজ রাসেল একটি পেশাদার ছবি, তিনি একটি অফিস বা ক্যাফে পরিবেশে বসে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন শওকত আজিজ রাসেল। নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন গত কমিটিতে পরিচালক ছিলেন তিনি।

বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল দুপুর ১২টা পর্যন্ত। মনোনয়ন দাখিল করা ৩২ জনের মধ্যে ক্লাব ক্যাটাগরি থেকে একমাত্র রাসেলই নির্বাচন থেকে নিজেকে গুটিয়ে নেন।

বিসিবি পরিচালকের ২৩টি পদের বিপরীতে লড়বেন ৩১ জন। প্রিজাইডিং অফিসার আলী রেজা সংবাদমাধ্যমকে এ খবর জানিয়েছেন।

দুই জন পরিচালক বিসিবিতে সরাসরি আসবেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে।

মোট ২৫ জন পরিচালক নিয়ে গঠিত হবে বিসিবির নতুন কমিটি। যারা আগামী চার বছর দেশের ক্রিকেটের দেখভাল করবেন। বিসিবি নির্বাচন আগামী ৬ অক্টোবর।

বিষয়:নির্বাচন বিসিবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…