চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিবি নির্বাচনে কে কত ভোটে জিতলেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৮ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বিসিবি নির্বাচনে বিজয়ীদের শুভেচ্ছা ও উল্লাসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে সর্বোচ্চ ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সর্বশেষ পরিচালনা পরিষদের সভাপতি-আবাহনীর কাউন্সিলর নাজমুল হাসান পাপন, আজাদ স্পোর্টিংয়ের এনায়েত হোসেন সিরাজ ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের গাজী গোলাম মুর্তজা।

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের নজীব আহমেদ ৫১ ভোট, মোহামেডানের মাহবুবুল আনাম ৪৭ ভোট, শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ওবেদ রশীদ নিজাম ৫১ ভোট, কাকরাইল বয়েজ ক্লাবের সালাহ্উদ্দিন চৌধুরী ৪৯ ভোট, শেখ জামাল ক্রিকেটার্সের ইসমাইল হায়দার মল্লিক ৫২ ভোট, সূর্য তরুণের ফাহিম সিনহা ৫০ ভোট, ফেয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাবের ইফতেখার রহমান ৫০ ভোট, ঢাকা এসেটসের মনজুর কাদের ৪৯ ভোট ও আসিফ শিফা ক্রিকেট একাডেমির মনজুর আলম ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

ক্লাব ক্যাটাগরিতে পরাজিত হওয়া মিরপুর বয়েজ ক্রিকেট ক্লাবের মোহাম্মদ আবদুর রহমান পেয়েছেন ৬ ভোট, ওল্ড ডিওএইচএসের সাইফু ইসলাম ভুঁইয়া ১০ ভোট এবং গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির রফিকুল ইসলাম পেয়েছেন ১০ ভোট। মঙ্গলবার রাতে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়া মোহামেডানের মাসুদুজ্জামানও ভোট পেয়েছেন ৫টি।

ক্যাটাগরি ‘১’এ রাজশাহী বিভাগের ৯টি ভোটের মধ্যে জয়ী সাইফুল আলম স্বপন চৌধুরী পেয়েছেন ৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পেয়েছেন ২ ভোট। এই শ্রেণিতে ঢাকা বিভাগের ভোটে মানিকগঞ্জের নাঈমুর রহমান দুর্জয় ও নারায়ণগঞ্জের তানভীর আহমেদ টিটু দুজনেই ১৭টি করে ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

ক্যাটাগরি ‘৩’এ ভোট ছিল ৪৩টি, ভোট পড়েছে ৪০টি। জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ জয়ী হয়েছেন ৩৭ ভোট পেয়ে। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম পেয়েছেন মাত্র ৩ ভোট।

বিসিবির নতুন পরিচালনা পর্ষদের ২৫ সদস্যের মধ্যে ৭ জন বিনা-প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন- আ জ ম নাছির উদ্দীন ও আকরাম খান (চট্টগ্রাম বিভাগ), কাজী ইনাম আহমেদ ও শেখ সোহেল (খুলনা বিভাগ), শফিউল আলম চৌধুরী নাদেল (সিলেট বিভাগ), এডভোকেট আনোয়ারুল ইসলাম (রংপুর বিভাগ) ও আলমগীর খান আলো (বরিশাল বিভাগ)।

এছাড়া সাবেক দুই পরিচালক জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম এবার পরিচালক হয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত হয়ে।

নতুন পরিচালনা পর্ষদের অধিকাংশই ছিলেন সর্বশেষ বোর্ডেও। নতুন মুখ হিসেবে বোর্ড পরিচালনায় এসেছেন- ফাহিম সিনহা, ইফতেখার রহমান, সালাহ্উদ্দিন চৌধুরী, ওবেদ রশীদ নিযাম ও মনজুর আলম।

ট্যাগ: নাজমুল হাসান পাপননির্বাচনবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা আরও জোরদার: পররাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

শহরমুখী মানুষের স্রোত ঠেকাতে গ্রামে বিনিয়োগ বাড়ানোর তাগিদ

পরবর্তী
বাংলাদেশে শহরমুখী মানুষের স্রোত ঠেকাতে গ্রামে বিনিয়োগের আহ্বান. Channel i News - চ্যানেল আই নিউজ

শহরমুখী মানুষের স্রোত ঠেকাতে গ্রামে বিনিয়োগ বাড়ানোর তাগিদ

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করছেন, বাংলাদেশ flags and official setting. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সর্বশেষ

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যার কারণ কী?

আগস্ট ২৬, ২০২৬

যে ভাবে ফিলাডেলফিয়া থেকে বাংলাদেশের ফুটবলে এলেন সুলিভান ব্রাদার্স

আগস্ট ২৬, ২০২৬

আলভারেজকে বার্সায় বিক্রির সম্ভাবনা ‘শূন্য শতাংশ’, কঠোর বার্তা অ্যাটলেটিকোর

আগস্ট ২৬, ২০২৬

প্রধানমন্ত্রী তার কাজের মধ্যদিয়ে ইসলামের আদর্শকে বাস্তবায়ন করে যাচ্ছেন: ড. মঈন খান

আগস্ট ২৬, ২০২৬

গত ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT